Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 17/04/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

India vs West Indies: সমালোচকদের কড়া জবাব সঞ্জুর! টানটান ম্যাচ জিতে শেষ চারে ভারত

Loading... খেলা
India vs West Indies: সমালোচকদের কড়া জবাব সঞ্জুর! টানটান ম্যাচ জিতে শেষ চারে ভারত
#Indian Cricket Team #Bengali News #Sports News #Cricket #Sanju Samson #West Indies #T-20 World Cup #World Cup #Cricket News #সংবাদ #খেলার খবর #ক্রিকেট #ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: খেলাটা শেষ মুহূর্তে বেশ জমে উঠেছিল। কিন্তু শেষ রক্ষা করতে পারলো না ওয়েস্ট ইন্ডিজ। তাদের দেশে ফিরে যেতে হলো। এই ম্যাচে টিম ইন্ডিয়া (Indian Cricket Team) ৫ উইকেট হারিয়ে জয়লাভ করে এবং সেমিফাইনালে নিজেদের আসন পাকা করে নেয়। ইতিমধ্যে, এবারের বিশ্বকাপে ৪ সেমিফাইনালিস্টের নাম চূড়ান্ত হয়ে গিয়েছে। প্রসঙ্গত, এই ম্য়াচে ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ১৯৫ রান করেছিল। ১৯৬ রানের টার্গেট সামনে রেখে টিম ইন্ডিয়া শেষ ওভারে জয়লাভ করে। আর সেইসঙ্গে ভারতীয় ক্রিকেট দল কায়েম করল এক নয়া ইতিহাস। টি-২০ বিশ্বকাপে টিম ইন্ডিয়া এই প্রথমবার এত বড় রানের টার্গেট তাড়া করে জয়লাভ করল। পাশাপাশি ইডেন গার্ডেন্সেও (Eden Gardens) কোনও দল আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সর্বাধিক রানের টার্গেট তাড়া করে জয়লাভ করেছে। এরথেকে বড় প্রাপ্তি টিম ইন্ডিয়ার জন্য আর কীই বা হতে পারে। ২০২৬ টি-২০ বিশ্বকাপের সুপার এইট পর্বে ওয়েস্ট ইন্ডিজ ভারতের সামনে জয়ের জন্য ১৯৬ রানের টার্গেট দিয়েছে। ইডেন গার্ডেন্সে প্রথমে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৫ রান করেছে। উইন্ডিজ ব্রিগেডের হয়ে রস্টন চেজ সর্বাধিক ৪০ রান করলেন। অন্যদিকে, জেসন হোল্ডার এবং রোভম্য়ান পাওয়েল দুজনেই ৩৭ রানে অপরাজিত থাকেন।

{link}

  ভারতের হয়ে জসপ্রীত বুমরাহ সর্বাধিক ২ উইকেট শিকার করেছেন। অন্যদিকে, একটি করে উইকেট নিয়েছেন হার্দিক পান্ডিয়া এবং বরুণ চক্রবর্তী। ১৯৬ রানের টার্গেট তাড়া করতে নেমে টিম ইন্ডিয়া ১৯.২ ওভারেই তা হাসিল করে নেয়। টিম ইন্ডিয়ার হয়ে সঞ্জু স্যামসন ৫০ বলে অপরাজিত ৯৭ রান করলেন। পাশাপাশি ভারতে জেতানোর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন। তাঁর সঙ্গে শিবম দুবে ৮ রানে অপরাজিত রইলেন। অন্যদিকে তিলক বর্মা ১৫ বলে ২৭ রান, অধিনায়ক সূর্যকুমার যাদব ১৮ রান এবং হার্দিক পান্ডিয়া ১৭ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে জেসন হোল্ডার এবং শামার জোসেফ দুটো করে উইকেট শিকার করেছেন।

সর্বশেষ আপডেট: