শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: বাংলাদেশকে খুশি করার জন্য পাকিস্তান চূড়ান্ত ভারত বিরোধিতা শুরু করেছিল। স্পষ্ট করে বলেছিল তারা ভারতের সঙ্গে বিশ্বকাপ খেলবে না। কিন্তু জেদ ধরে রাখতে পারলো না। ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে নির্ধারিত ভারত-পাক ম্যাচ বয়কটের ডাক থেকে সরে এল পাকিস্তান। এর অর্থ হল, ভারত-পাকিস্তান ম্যাচটি হচ্ছেই। অনেকেই ভাবছেন পাকিস্তান নিজেদের সিদ্ধান্তে এহেন ইউ-টার্ন নিয়েছে। আসলে কিন্তু তা নয়। আইসিসি পাকিস্তানের উপর এমন কিছু চাপ সৃষ্টি করেছে, যা PCB-কে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ। ফলে পাকিস্তানের যাবতীয় হাঁক-ডাক এখন শেষ। এই বিতর্কের সূত্রপাত বাংলাদেশকে কেন্দ্র করে। বাংলাদেশ ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে রাজি না হলে, পাকিস্তান বিসিসিআই এবং বিসিবির মধ্যে বিরোধের মধ্যে নেমে পড়ে। কোনও কারণ ছাড়াই পাকিস্তান এবিষয়ে জলঘোলা করতে শুরু করে।
{link}
কিন্তু যখন আইসিসি বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাইরে বের করে দেয়, তখন পাকিস্তান অন্য কৌশল অবলম্বন করে। PCB-র তরফে জানানো হয়, তারা বিশ্বকাপের ম্যাচ খেলবে, কিন্তু বাংলাদেশের প্রতি সহমর্মিতা রেখে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করবে। ১ ফেব্রুয়ারি এই ঘোষণা করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড।আইসিসি পাকিস্তানকে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বলে। কারণ ICC-সহ সারা বিশ্বের কাছে স্পষ্ট হয়ে ওঠে, আদতে ভারতকে চাপে রাখতেই এহেন সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। যদিও BCB এ বিষয়ে মুখে কুলুপ এঁটেই ছিল।এমন পরিস্থিতিতে ICC একটি দারুণ প্ল্যান করে। পাকিস্তানের সহযোগী দেশের মাধ্যমেই চাপ সৃষ্টি করা হয় পাক প্রশাসন ও PCB-র উপর। সেই তালিকায় রয়েছে বাংলাদেশ, আরব আমিরশাহী ও শ্রীলঙ্কা। আর এতেই কাজ হয়।
{ads}