Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 14/04/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

U-19 Cricket World Cup: অনুর্দ্ধ ১৯ বিশ্বকপে অপরাজেয় ভারত! আফগানিস্তানকে হারিয়ে ফাইনালে বৈভব সূর্যবংশীরা

Loading... খেলা
U-19 Cricket World Cup: অনুর্দ্ধ ১৯ বিশ্বকপে অপরাজেয় ভারত! আফগানিস্তানকে হারিয়ে ফাইনালে বৈভব সূর্যবংশীরা
#ICC Cricket World Cup #U-19 Cricket World Cup News #Indian Cricket Team #Afghanistan #India vs Afghanistan #সংবাদ #ক্রিকেট #ক্রিকেট বিশ্বকাপ #খেলার খবর

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: অনুর্দ্ধ ১৯ বিশ্বকপে অপ্রতিরধ্য হয়ে উঠেছে বৈভব সূর্যোবংশীয়বরা। এবার সামনে ইংল্যান্ড। এখন দেখার শেষ হাসি কে হাসে। সেই আশা জাগিয়ে রেখে ফাইনালে উঠে গেল টিম ইন্ডিয়া। গোটা টুর্নামেন্ট জুড়ে দাপট দেখিয়েছে ভারতের যুব ব্রিগেড। সেমিফাইনালেও তার অন্যথা হল না। দুরন্ত পারফরম্যান্সে আফগানিস্তানকে হারিয়ে ফাইনালে চলে গেল ভারত। এবার খেতাবি যুদ্ধে আয়ুষ মাত্রেদের প্রতিপক্ষ ইংল্যান্ড।অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সেমিফাইনালে ছিল সেয়ানে সেয়ানে টক্কর। গোটা টুর্নামেন্টে অপরাজিত ভারতের প্রতিপক্ষ ছিল আফগানিস্তান যারা গোটা টুর্নামেন্টে মাত্র একটা ম্যাচ হেরেছে। দুই শক্তিশালী দলের মধ্যে অবশ্য সেরকম হাড্ডাহাড্ডি লড়াই দেখা গেল না। প্রথমে ব্যাট করে আফগানিস্তান ৩১০ রান তোলে। কিন্তু বড় টার্গেটও অনায়াসে তুলে ফেলল ভারতের অনূর্ধ্ব ১৯ ব্রিগেড। ষষ্ঠবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার হাতছানি বয়েজ ইন ব্লুর সামনে। 

{link}

  চলতি বিশ্বকাপে একটাও ম্যাচ হারেনি ভারতের অনূর্ধ্ব ১৯ দল। প্রত্যেকটা ম্যাচই কার্যত একপেশেভাবে জিতেছেন আয়ুষ মাত্রেরা। তবে সেমিফাইনালে আফগানদের বিরুদ্ধে চাপে পড়ে যায় ভারতের বোলিং লাইন আপ। বুধবার টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। তবে ইনিংসের শুরুটা বেশ ঢিমেতালে করে দুই ওপেনার ওসমান সাদাত এবং খালিদ আহমেদজাই। পাওয়ার প্লে’তে মাত্র ৪২ রান তোলে আফগানরা। তবে আফগানিস্তান ইনিংসের রঙ বদলে যায় খালিদের উইকেট পড়তেই। ক্রিজে আসে ফয়সল শিনোজাদা। মাত্র ৯৩ বলে ১১০ রান আসে এই তরুণ তুর্কির ব্যাট থেকে। চার নম্বরে নামা উজাইরুল্লা নিয়াজাই ৮৬ বলে ১০১ রান করে অপরাজিত থাকে। জোড়া সেঞ্চুরির দাপটে ৩১০ রান তোলে আফগানরা। ভারতীয় বোলারদের কেউই সেভাবে দাগ কাটতে পারেনি। বড় টার্গেট তাড়া করতে নেমে একেবারে আগ্রাসী মেজাজে ইনিংস শুরু করে বৈভব সূর্যবংশী এবং অ্যারন জর্জ। মাত্র ৩৩ বলে ৬৮ রান করে রান চেজের ভঙ্গিটা একেবারে স্পষ্ট করে দেয় বৈভব। আগ্রাসী মেজাজে রান তুলে যত দ্রুত সম্ভব ফাইনাল নিশ্চিত করতে হবে- এই মানসিকতাই ধরা পড়ে গোটা ভারতীয় দলের মধ্যে। ৫৯ বলে ৬৮ রান করে অধিনায়ক আয়ুষ। একদিকে উইকেট পড়লেও ক্রিজের এক প্রান্তে টিকে থেকে সেঞ্চুরি পূরণ করেন অ্যারন। ইনিংসের শেষদিকে ভারতের রানের গতি কিছুটা কমে আসে। কামব্যাকের চেষ্টা করে আফগান বোলাররা। কিন্তু বৈভবের ঝোড়ো ইনিংসের পর অ্যারনের সেঞ্চুরিতে ভর করে অনায়াসে ম্যাচ জিতে ফাইনালে পা রাখল ভারত।

সর্বশেষ আপডেট: