Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 09/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

T-20 World Cup: পাক মহারণের আগে নামিবিয়ার বিরুদ্ধে সহজ জয় ভারতের! ম্যাচের সেরা হার্দিক

Loading... খেলা
T-20 World Cup: পাক মহারণের আগে নামিবিয়ার বিরুদ্ধে সহজ জয় ভারতের! ম্যাচের সেরা হার্দিক
#Cricket World Cup #Indian Cricket Team #India vs Namibia #Ind vs Pak #Pakistan #ICC #ভারত বনাম নামিবিয়া #বিশ্বকাপ ক্রিকেট #বিশ্বকাপ

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: এর পরেই ভারত ও পাকিস্তানের যুদ্ধ। তার আগে ভারত কিছুটা মহড়া দিয়ে নিলো নামিবিয়ার সঙ্গে। বাস্তবিক এই খেলা অনেকটাই 'অসম' খেলা। তবে আটলান্টিক সাগরের তীরবর্তী আফ্রিকান দেশটি টিম ইন্ডিয়ার বিরুদ্ধে যথাসাধ্য চেষ্টা করল। সেই চেষ্টার প্রশংসা করছেন সকলে। তবে ‘অসম’ দূরত্বটা তো মানতে হবেই। ভারতের দেওয়া ২১০ রান তাড়া করতে নেমে নামিবিয়ার ইনিংস শেষ হল ১১৬ রানে। ‘ঈগলস’দের হারিয়ে পাক যুদ্ধের ড্রেস রিহার্সালটা ভালোই সারলেন সূর্যকুমার, বরুণ চক্রবর্তীরা। দু’শোর উপর রান তাড়া করতে নেমে ভয়ভীত হয়ে থাকেনি নামিবিয়া। অর্শদীপের বলে মারতে গিয়ে ২২ রানে সাজঘরের রাস্তা দেখলেন জ্যান ফ্র্যাঙ্কলিন। ৩৩ রানে নামিবিয়ার প্রথম উইকেট পড়লেও রানের গতি কমেনি নামিবিয়ার। ৫.৪ ওভারে ৫০ পার করে তারা। পাওয়ার প্লেতে ওঠে ৫৭। অর্থাৎ ওভার পিছু সাড়ে নয় করে তুলছিল আফ্রিকান দেশটি। তবে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব তাঁর তুরুপের তাস লুকিয়ে রেখেছিলেন। তাঁরা জশপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী, অক্ষর প্যাটেল।

{link}

  সিরাজের জায়গায় ফিরে নামিবিয়ার ইনিংসের সপ্তম ওভারে বুমরাহ দিলেন ৯ রান। তবে এর পরের ওভারের প্রথম বলেই জুটি ভাঙলেন বরুণ। ভারতীয় বোলারের রহস্যের হদিশ না পেয়ে ফিরলেন লৌরেন স্টিনক্যাম্প (২৯)। তবে অক্ষর এসে জোড়া ছক্কা খেয়ে ওভারে ১৪ রান বিলিয়ে দিলেন। তখনও নামিবিয়ার রানরেট নয়ের উপর। নামিবিয়ার সমর্থকরা যখন আশায় বুক বাঁধতে শুরু করেছেন, ঠিক সেই সময় বরুণের ব্রেক থ্রু। স্পেলের দ্বিতীয় ওভারে জোড়া সাফল্য পেলেন। ছক্কা মারতে গিয়ে আউট হলেন জান নিকোল লফ্টি-এটন (১৩)। বিনা স্কোরে বোল্ড হলেন জেজে স্মিট। বিপক্ষেরও যেন কোমর ভেঙে গেল সেখানে। বৃহস্পতিবারের ম্যাচটা পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে ভারতের ড্রেস রিহার্সাল ছিল। সেই ম্যাচে টস হারেন সূর্য। প্রথমে ব্যাট করতে নামে ভারত। অভিষেক শর্মার পরিবর্তে এদিন ওপেন করতে নামেন সঞ্জু স্যামসন। মাত্র ৮ বলে ২২ রান করেন তিনি। অপর প্রান্তে ঝোড়ো ব্যাটিং করেন দুরন্ত ফর্মে থাকা ঈশান কিষানেরও। মাত্র ২৪ বলে ৬১ রান করেন তিনি। ছয়টি বাউন্ডারি এবং পাঁচটি ছক্কা মারেন। অতি আগ্রাসী ব্যাটিং করতে গিয়েই শেষ পর্যন্ত উইকেট খোয়ান। ঈশানের উইকেট পড়ার পরেই আচমকা ছন্দ হারিয়ে ফেলে ভারতীয় ব্যাটিং লাইন আপ। রান পাননি সূর্যকুমার (১২), তিলক বর্মা (২৫)।

সর্বশেষ আপডেট: