বৃষ্টি বিঘ্নিত প্রথম দিনের বাঁধা সরিয়ে দ্বিতীয় দিনে অবশেষে দ্বিতীয় দিনে শুরু হল ভারত বনাম নিউজিল্যান্ডের বিশ্ব ক্রিকেট চ্যাম্পিয়ানশিপের ম্যাচ। আম্পয়াররা মাঠ পরিদর্শনে নেমে সবুজ সংকেত দেন এবং তারপরেই খেলা শুরু হওয়ার সিদ্ধান্তের কথা ঘোষনা করা হয়। টস করতে মাঠে যান বিরাট কোহলি ও কেন উইলিয়ামসন। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন কেন উইলিয়ামসন। যার ফলে প্রথমে ব্যাট করতে হবে কোহলির ভারতকে। প্রথম এগারো জনের দলে কোনরকম পরিবর্তন করা হয়নি।
{link}
উল্লেখযোগ্য ভাবে বর্তমানে নিউজিল্যান্ডের পেস অ্যাটাক এক কথায় অনবদ্য। সেই ক্ষেত্রে গতকাল বৃষ্টি হওয়ার কারনে পিচে কিছুটা হলেও সুবিধা পাবেন টিম সাউদি ও ট্রন্ট বোল্টের মতো বোলাররা। এখন ক্রিজে কার্যত ধৈর্যের পরীক্ষা দিতে হবে শুভমান গিল ও রোহিত শর্মাদের। বর্তমানে ক্রিজে ভালো শুরু করেছেন এই দুই ওপেনার।
