Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 09/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Tennis Ball Cricket: টেনিস বলে ভারতের অন্যতম সেরা ব্যাটাসম্যান! চিনেন তারকেশ্বরের জগৎ সরকারকে

Loading... খেলা
Tennis Ball Cricket: টেনিস বলে ভারতের অন্যতম সেরা ব্যাটাসম্যান! চিনেন তারকেশ্বরের জগৎ সরকারকে
#Cricket #Cricket News #Tennis Ball Cricket #Bengali News #Sports #Sports News #Kolkata Tigers #ISPL #সংবাদ #ক্রিকেট #খেলা #জগৎ সরকার #স্ট্রিট ক্রিকেট

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: টেনিসবলে খেলা কিন্তু বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এই খেলা একটা জাতীয় রুপ পেয়েছে। আইএসপিএলের তৃতীয় সিজনের সেরা প্লেয়ারের শিরোপা এক বাঙালির মাথায়। মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার-এর খেতাব জিতেছেন তারকেশ্বরের জগৎ সরকার। বাড়ি ফিরতেই রাজকীয় সংবর্ধনা জগৎকে। তাঁকে হুড খোলা গাড়িতে চাপিয়ে, গোটা তারকেশ্বর ঘোরানো হয়। তারকেশ্বর থানার পাশ দিয়ে যাওয়ার সময়ে জগৎকে বিশেষ সংবর্ধনা দেন পুলিশ অধিকাকারিকরাও। ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ। অমিত বচ্চন, অক্ষয় কুমার, সলমন খানের মতো তারকারা টেনিস বলের এই লিগের বিভিন্ন দলের মালিক। ৬ ফেব্রুয়ারি সুরাটে আইএসপিএল সিজন ৩-এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। যেখানে কলকাতা টাইগার্সকে ২৯ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় চেন্নাই সিংঘমস। 

{link}

   মোট আটটি দলের মধ্যে ৪০টি লিগ ম্যাচের মধ্যে টুর্নামেন্টের সেরা জগৎ। আর সেই জন্য উপহার হিসেবে পেলেন আড়াই কোটি টাকার গাড়ি। আর সেটা কার থেকে? স্বয়ং ক্রিকেটের ঈশ্বর সচিন তেণ্ডুলকরের হাত থেকে। তারপর রবিবার সকাল ১১টা নাগাদ তারকেশ্বরের জয়কৃষ্ণ বাজার এলাকায় ঢোকার পরে ফুল বর্ষণে শুভেচ্ছায় ভরিয়ে দেন তারকেশ্বরের সাধারণ মানুষ। জগতের টেনিস বলে ক্রিকেট শুরু হয় ২০১১ সালে। ধীরে ধীরে নিজেকে ভরসাযোগ্য ক্রিকেটার হিসেবে প্রমাণ করেন। ২০১৬ -২০২০ পর্যন্ত অ্যাঞ্জেল কলকাতার হয়ে রান করে খ্যাতি ছড়িয়ে পড়ে।

সর্বশেষ আপডেট: