নিজস্ব সংবাদদাতা: বিশ্বকাপ জয়ী ভারতীয় মহিলা অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলের সদস্য হৃষিতা বসুকে এবার সংবর্ধনা দিল এলআরএস ক্রিকেট স্পোর্টস একাডেমী। লক্ষ্মীরতন শুক্লার হাওড়ার এই একাডেমিতেই বেড়ে ওঠা হৃষিতার। সেই দৌড় থেকেই প্রথমে অনূর্ধ্ব-১৯ জাতীয় দলে সুযোগ পাওয়া এবং দক্ষিন আফ্রিকায় বিশ্বকাপে অংশগ্রহন করে তা জয়লাভ করে ইতিহাস গড়েছে এই বঙ্গকন্যা। বর্তমানে যুব এই ভারতীয় দলের অন্যতম নির্ভরযোগ্য একজন উইকেটরক্ষক খেলোয়াড় হয়ে উঠেছেন হৃষিতা।
{link}
শনিবার অ্যাকাডেমি প্রধান তথা বাংলা সিনিয়র দলের কোচ লক্ষ্মীরতন শুক্লা ও আরও খেলোয়াড় এবং কোচিং স্টাফেদের সঙ্গে নিয়ে কেক কেটে বিশ্বকাপ জয়ের শুভেচ্ছা জানানো হয় বঙ্গতনয়া কে। হৃষিতা কে বিশ্বকাপ জয়ের শুভেচ্ছা জানানোর পাশাপাশি আগামী দিনে আরো এগিয়ে যাওয়ার শুভকামনা জানিয়েছেন প্রাক্তন ক্রিকেটার তথা বাংলা দলের কোচ লক্ষ্মীরতন শুক্লা।
.jpeg)
