Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

ICC Cricket World Cup 2023: শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের মাটিতে বিশ্বকাপে রেকর্ড করলেন মার্করাম

Loading... খেলা
ICC Cricket World Cup 2023: শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের মাটিতে বিশ্বকাপে রেকর্ড করলেন মার্করাম
#Cricket #Cricket World CUP #ICC #South Africa #Aiden Markram #Sports #সংবাদ

ICC Cricket World Cup 2023: নয়া রেকর্ড হল শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকার ম্যাচে। ২০১১ সালে ১২ বছর আগে ভারতের মাটিতে দ্রুততম শতরান করে রেকর্ড গড়েছিলেন আয়ারল্যান্ডের কেভিন ও’ব্রায়েন। শনিবার সেই রেকর্ড ভেঙে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্রুততম শতরান করলেন দক্ষিণ আফ্রিকার আইডেন মার্করাম। মাত্র ৪৯ বলে ১০২ রান করলেন দক্ষিণ আফ্রিকার এই ব্যাটার। মিডল অর্ডারে খেলতে নেমে দাপিয়ে খেলেছেন মার্করাম। যার জেরে দক্ষিণ আফ্রিকার রান পেরিয়ে গলে ৪০০র চৌকাঠ। মোট তিনটি ছক্কা মারেন তিনি। শতরান করেন ছক্কা মেরেই। সব মিলিয়ে এদিন ১৪টি চার ও তিনটি ছক্কা হাঁকান মার্করাম। ৫৪ বলে ১০৬ রান করে আউট হন তিনি। ২০১১ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫০ বলে শতরান করেছিলেন কেভিন। তাঁর ব্যাটের দাপটে সেবার ইংল্যান্ডকে হারিয়েছিল আয়ারল্যান্ড। সেই রেকর্ডই ভাঙলেন মার্করাম। 

{link}
বিশ্বকাপে যতবার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা, ততবারই সব চেয়ে বেশি রান হয়েছে। ২০১৫ সালে এই দক্ষিণ আফ্রিকাই দুবার ৪০০ বা তার বেশি রান করেছে। এই ইনিংসে ছিল তিনটে সেঞ্চুরি। যাদের মধ্যে একজন মার্করাম। সেঞ্চুরির পাশাপাশি রেকর্ডও করলেন তিনি। মার্করামের স্ট্রাইক রেট ১৯৬.৩০। কুইন্টন ডি কক ৮৩ বলে সেঞ্চুরি করেন। ১১০ বলে ১০৮ রান করেন ভান ডার ডুসেন। বিশ্বকাপে দ্রুততম শতরানের তালিকায় প্রথম দশে ভারতের একমাত্র ক্রিকেটার কপিল দেব। ১৯৮৩ সালের বিশ্বকাপে জিম্বাবোয়ের বিরুদ্ধে ৭২ বলে শতরান করেছিলেন কপিল। সেই ম্যাচে অপরাজিত ১৭৫ রানের ইনিংস খেলেছিলেন ভারতের অধিনায়ক। এই ম্যাচে দুটো রেকর্ড ভেঙেছে দক্ষিণ আফ্রিকা। রেকর্ড হয়েছে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। এই দুটো রেকর্ডেরই একটা হল মার্করামের দ্রুততম সেঞ্চুরি। 

সর্বশেষ আপডেট: