Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Munna Sarkar : ইংল্যান্ড সফরের জন্য জাতীয় দলে ডাক মুন্নার

Loading... খেলা
Munna Sarkar : ইংল্যান্ড সফরের জন্য জাতীয় দলে ডাক মুন্নার
#News #Breaking News #Player #England #Munna Sarkar #Cricketer #T2O #Dabgram-Phulbari #Indian Deaf Cricket Association #Delhi #West Bengal #Himachal Pradesh #Virender Singh #captain #Meghalaya #tournam

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : সামনে ইংল্যান্ড সিরিজ, জাতীয় দলে ডাক পেলেন মুন্না সরকার। মুন্না সরকারের বাড়ি ডাবগ্রাম ফুলবাড়ী অঞ্চলের বিনিময় মোড় এলাকায়। সদ্য ডেফ ক্রিকেটের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবার পর দেশে ফেরত এসেছেন। সেই রেশ কাটতে না কাটতেই আসন্ন ইংল্যান্ড সফরের জন্য জাতীয় দলে ডাক পেয়েছেন তিনি।

{link}

ইন্ডিয়ান ডেফ ক্রিকেট অ্যাসোসিয়েশন এর তরফ থেকে ঘোষণা হয়েছে ইংল্যান্ড সফরের জন্য দল, জায়গা পেয়েছেন মুন্না সরকার। ইংল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হতে চলেছে ১৮ই জুন থেকে। মোট পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে। সিরিজ চলবে ২৭ জুন পর্যন্ত। ভারতীয় দল ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা হবে ১৫ই জুন। ইংল্যান্ড সিরিজের জন্য অনুশীলন পর্ব চলবে দিল্লিতে। মুন্না সরকার দিল্লির উদ্দেশ্যে যাত্রা করবেন আগামী ৫ই জুন।

{link}

দিল্লিতে অনুশীলন অনুষ্ঠিত হবে ৭ থেকে ১৫ই জুন পর্যন্ত। দলের অধিনায়ক হয়েছেন হিমাচল প্রদেশের ভিরেন্দর সিং। বর্তমানে তিনি মেঘালয়তে রয়েছেন, বেসরকারি টুর্নামেন্ট খেলার জন্য সেখানে রয়েছেন তিনি। জাতীয় দলে অন্তর্ভুক্ত হওয়ার বিষয় তিনি অত্যন্ত আনন্দিত। সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হয়ে গেছে। ফাইনালে পরস্পর মুখোমুখি হয়েছিল ভারত ও শ্রীলংকা। তবে দুর্ভাগ্যজনকভাবে শ্রীলংকার কাছে পরাজিত হয় ভারত। সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হেরে যায় ভারত। তবে আসন্ন ইংল্যান্ড শহরে ভারত ভালো ফল করবে এই বিষয় তিনি আশাবাদী।

সর্বশেষ আপডেট: