Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

India vs Pakistan: ফের ভারতের সামনে নাস্তানাবুদ পাকিস্তান! আদৌ কী আর হাইভোল্টেজ রয়েছে ভারত-পাক লড়াই?

Loading... খেলা
India vs Pakistan: ফের ভারতের সামনে নাস্তানাবুদ পাকিস্তান! আদৌ কী আর হাইভোল্টেজ রয়েছে ভারত-পাক লড়াই?
#India #Pakistan #India vs Pakistan #Cricket News #Cricket #Bengali News #T-20 World Cup #Cricket World Cup #সংবাদ #খেলা #ভারত পাকিস্তান #খেলার খবর

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: একবার বা দু'বার নয়! বিশ্বকপে ভারত পাকিস্তান ৮ বার মুখোমুখি হয়েছে, আর ৭ বারই জিতেছে ভারত। রবিবার রাতে শ্রীলঙ্কায় দাঁড়িয়ে রীতিমত রাবন বধ করলো ভারত। রবিবার (১৫ ফেব্রুয়ারি) আয়োজিত হাইভোল্টেজ ম্য়াচে পাকিস্তানকে ৬১ রানে হারিয়েছে ভারতীয় ক্রিকেট দল। এই জয়ের পাশাপাশি টিম ইন্ডিয়া সুপার-৮ পর্বের যোগ্যতাও অর্জন করে ফেলেছে। তবে এই হারের পর পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক সলমান আলি আগা  একটি বড়সড় মন্তব্য করলেন। এই পরাজয়ের আসল কারণটা জানালেন তিনি। কারণ তিনি যাই বলুন, খোলা চোখে আমরা দেখলাম ব্যাট, বল, ফিল্ডিং - সব দিকেই ভারত বিজয়ী - ব্যাস। 

{link}

  অবশ্য পাক অধিনায়ক সলমান বললেন -" আজকের দিনটা আমাদের ছিল না। কিছু কিছু সময় সেই ছন্দটা হয়ত পাওয়া যায় না, যেটা আমরা চাই। গত ৬ মাস ধরে ভারতীয় ক্রিকেট দল যথেষ্ট ভাল পারফর্ম করছে। অন্যদিকে, পাওয়ার প্লে চলাকালীন আমরা দ্রুত উইকেট হারিয়ে ফেলেছিলাম। সেই খেসারতই শেষপর্যন্ত দিতে হল। প্রথম ইনিংস বল উইকেটে কিছুটা হলেও আটকে আসছিল। আমাদের বোলাররাও প্রত্যাশা অনুসারে বল করতে পারেনি।'' এই প্রসঙ্গে আমরা জানিয়ে রাখি, টি-২০ বিশ্বকাপে পাকিস্তান ক্রিকেট দল দ্বিতীয় সবথেকে বড় ব্যবধানে পরাস্ত হল। বিশ্বকাপ মঞ্চে পাকিস্তানকে সবথেকে বড় ব্যবধানে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ২০১৪ সালে এই হারের সাক্ষী হয়েছিল পাকিস্তান। মীরপুরে তারা ৮৪ রানের ব্যবধানে হেরে গিয়েছিল। এবার ভারতের বিপক্ষে সলমান আলি আগার দল ৬১ রানে পরাজয় স্বীকার করল। ইতিপূর্বে, ২০০৯ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৪৮ রানের ব্যবধানে মুখে চুনকালি মেখেছিল পাকিস্তান।

সর্বশেষ আপডেট: