Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

ADD
Date: 23/03/2026 E-Paper

India vs Pakistan: ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলায় আপত্তি! কঠিন শাস্তির মুখে পড়তে পারে পাকিস্তান

Loading... খেলা
India vs Pakistan: ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলায় আপত্তি! কঠিন শাস্তির মুখে পড়তে পারে পাকিস্তান
#Pakistan Cricket Team #Pakistan Cricket #Bangladesh #Ind vs Pak #Indian Cricket Team #Cricket News #Sports News #খেলা #পাকিস্তান ক্রিকেট #ভারত #সংবাদ

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: প্রাথমিক পর্বে তো পাকিস্তান বলেই দিয়েছিলো বাংলাদেশকে  না নেওয়া হলে পাকিস্তান টি ২০  বিশ্বকাপ খেলবে না। এই দেখে নিজেদের গুটি সাজিয়ের নিয়েছিল ICC। কিন্তু শেষ পর্যন্ত তারা সেই সিদ্ধান্ত থেকে সরে আসে। এবার পাকিস্তানের নয়া আবদার। টি -২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে খেলবে না পাকিস্তান। সরকারিভাবে ঘোষণা না হলেও পাক বোর্ড এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বলেই খবর। এবার গোটা বিষয়টি নিয়ে মুখ খুলেছে আইসিসি। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা জানিয়ে দিয়েছে, নির্দিষ্ট কোনও দলকে এইভাবে বয়কট করার সিদ্ধান্ত ক্রিকেটীয় স্বার্থ এবং আদর্শের বিরোধী। আইসিসির কথায়, পাক বোর্ডের এই সিদ্ধান্তের সুদূরপ্রসারী প্রভাব পড়বে। তাহলে কি পাকিস্তানকে শাস্তি দিতে চলেছে আইসিসি? বাংলাদেশ বিশ্বকাপ থেকে বাদ পড়তেই দরদ উথলে উঠছে পাকিস্তানের। আইসিসি বাংলাদেশকে ‘ছাঁটাই’ করতেই ‘প্রত্যাশিত’ অবস্থান নিয়েছে পাকিস্তান। 

{link}

  পাক বোর্ডের প্রধান মহসিন নকভি জানিয়েছিলেন, বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া অন্যায়। পাক বোর্ড এর আগে আইসিসি’র ভোটাভুটিতে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। এমনকি লিটন দাসদের পাশে দাঁড়িয়ে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান সেরকমও গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে শেষ পর্যন্ত বিশ্বকাপে পাকিস্তান খেলবে, এমনটাই অনুমান। কিন্তু ভারতের বিরুদ্ধে মাঠে নামবে না তারা। এখন দেখার শেষ পর্যন্ত তারা কি করে।

{ads}

সর্বশেষ আপডেট: