Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

এবার করোনা আক্রান্ত 'লিটিল মাস্টার'

Loading... খেলা
এবার করোনা আক্রান্ত 'লিটিল মাস্টার'
#Sachin Tendulkar #Little Master #Covid-19 #Corona #Positive #News #Indian Cricket Team #Cricket #Sports #India #International #Sports #News #Breaking News

নিজের ব্যাটের ডিফেন্সে বহু তাবড় তাবড় বোলারদের আটকে দিলেও আটকাতে পারলেন না করোনা ভাইরাসের আক্রমনকে। এবার করোনা আক্রান্ত হলেন ভারতীয় ক্রিকেটের ‘লিটিল মাস্টার’ সচিন তেন্ডুলকার। শনিবার নিজেই একথা টুইট করে জানিয়েছেন তিনি। ভারতের এই অন্যতম শ্রেষ্ঠ ক্রিকেটারের শরীরে দেখা দিয়েছে মৃদু করোনার উপসর্গ। কিন্তু তার করোনা ধরা পড়লেও তার পরিবারের বাকি সকলে করোনা মুক্তই আছেন। আপাতত ডাক্তারদের পরামর্শেই হোম কোয়ারেন্টাইনেই থাকতে চলেছেন তিনি। 

{link}


শনিবারের করা টুইটে নিজের কোভিড ধরা পরার কথা ছাড়াও তার পাশে থাকার জন্য নিজের শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। বলেছেন, সেই সব স্বাস্থ্যকর্মীদের আমি ধন্যবাদ জানাতে চাই। সাথে ধন্যবাদ জানাতে চাই সেই সব শুভাকাঙ্খীদের যারা আমার এবং গোটা দেশের পাশে আছেন। সবাই ভালো থাকুন। উল্লেখ্য বিষয় মহারাষ্ট্র তথা মুম্বইয়ে করোনা বর্তমান পরিস্থিতি যথেষ্ট আশঙ্কাজনক। শুধু শুক্রবারই করোনায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার মানুষ। কিন্তু এক্ষেত্রে ভালো খবর এই যে ভারতবাসীর এই প্রিয় খেলোয়াড়ের মধ্যে যে উপসর্গ দেখা দিয়েছে তা গুরুতর নয়। সকলেই তার দ্রুত আরোগ্য কামনা করছেন। 

সর্বশেষ আপডেট: