সকাল থেকে দাদার অনুগামী সহ গোটা ভারতবর্ষের ক্রীড়াপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন কখন দাদা হাঁসি মুখে বেরিয়ে এসে দাঁড়াবেন হাসপাতালের বাইরে আর তারপর কথা বলে রওনা দেবেন বাড়ীর পথে। কিন্তু সেই দৃশ্য দেখতে গেলে অপেক্ষা করতে হবে আরো একটি দিনের, কারন সব ঠিক করা থাকলেও আরো একদিন হাসপাতালে থাকতে চেয়েছেন দাদা নিজেই। এই কথা সাংবাদিক বৈঠকে জানিয়েছেন উডল্যান্ডস হাসপাতালের সি.ই.ও রূপালি বাসু। যার ফলে আজ বাড়ি যাচ্ছেন না সৌরভ গঙ্গোপাধ্যায়। তার ছুটি হবে কাল এবং এই সিদ্ধান্ত সম্পূর্নভাবে নিয়েছেন সৌরভ নিজেই। তবে তার শারীরিক কোনরকম অসুবিধা নেই এবং সম্পূর্নভাবে সুস্থই আছেন তিনি।
কিন্তু যেহেতু পূর্বে ঠিক হয়েছিল যে আজই হাসপাতাল থেকে বাড়ি ফিরবেন বাংলার মহারাজ তাই সেই ভাবেই সবরকম ব্যাবস্থ্যাও নেওয়া হয়েছিল হাসপাতাল কতৃপক্ষের থেকে। সুসজ্জিত করা হয়েছিল হাসপাতাল চত্বর, গেটের সামনে বসানো হয়েছিল সাউন্ড স্পিকার। সূত্রানুযাই জানা গিয়েছিল, সৌরভ গঙ্গোপাধ্যায় বাইরে বেরিয়ে এসে সাংবাদিকদের এবং তার অনুগামীদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন। তাই সকাল থেকেই হাসপাতালের বাইরে এসে উপস্থিত হয়েছিলেন দাদার অনুগামীরা, দাদার নাম করে স্লোগানও দিচ্ছিলেন তারা। হাসপাতাল চত্বর বিসিসিআই প্রেসিডেন্টের নিরাপত্তার জন্য ঘিরে ফেলা হয়েছিল পুলিশী নিরাপত্তা দিয়ে। কিন্তু সব প্রস্তুতিই বৃথা হয়ে দাঁড়ালো স্বয়ং মহারাজের ইচ্ছায়। এতএব তাকে দেখার জন্য মানুষের অপেক্ষা বৃদ্ধি পেল আরো বেশ কিছুক্ষনের। অপেক্ষা এখনও ২৪ ঘন্টার।
