ফের চিন্তার ভাঁজ বাঙালির কপালে। আরও একবার অসুস্থ হয়ে হাসপাতালের পথে প্রিন্স অফ ক্যালকাটা। বুধবার দুপুরে আচমকাই আবারও অসুস্থ বোধ করেন তিনি। বুকে ব্যাথা অনুভব হয় সৌরভ গাঙ্গুলীর। ঝুঁকি এড়াতে অ্যাপোলো হাসপাতালের দিকেই আবারও রওনা দিয়েছেন তিনি ও বলেই খবর পরিবার সূত্র থেকে।
উল্লেখ্য বিষয় সপ্তাহখানেক আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। উডল্যান্ডস হাসপাতালে চিকিৎসাধিন ছিলেন তিনি। তাকে দেখতে দিল্লি থেকে এসেছিলেন দেবী শেট্টি। চিকিৎসাইয় তার শরীরে একটি স্টেন বসানো হয়। তারপর সম্পূর্ন সুস্থ হয়ে যাওয়ায় হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় দাদকে। সবকিছু ঠিকঠাক ও স্বাভাবিকই ছিল। কিন্তু বুধবার ফের অসুস্থতা অনুভব করার স্বাভাবিক ভাবেই আবারও চিন্তার মুখে বিসিসিআই প্রেসিডেন্টের সমস্ত পরিবারবর্গ এবং অনুরাগীরা। তার দ্রুত আরোগ্য কামনা করছেন সকলে।

