Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Muttiah Muralitharan: নিজের আত্মজীবনী নিয়ে গড়ে ওঠা সিনেমার প্রচারে শহরে আসছেন কিংবদন্তি স্পিনার

Loading... খেলা
Muttiah Muralitharan: নিজের আত্মজীবনী নিয়ে গড়ে ওঠা সিনেমার প্রচারে শহরে আসছেন কিংবদন্তি স্পিনার
#news #Sri Lanka #Cricket #Muralitharan #Spinner #cricket #খেলা #সংবাদ

Muttiah Muralitharan: শ্রীলঙ্কার কিংবদন্তি অফ স্পিনার মুথাইয়া মুরালিধরন। যার বোলিং শৈলী গোটা জগৎ জুড়ে বিখ্যাত। এবার তাঁর আসন্ন জীবনীমূলক চলচ্চিত্র ৮০০ এর প্রচারের জন্য ২৮ সেপ্টেম্বর, ২০২৩ -এ কলকাতায় আসছেন এই কিংবদন্তি স্পিন বলার। একটি সংবাদ সংস্থা সূত্রে খবর,কিংবদন্তি শ্রীলঙ্কার ক্রিকেটার মুথিয়া মুরালিধরন অভিনেতা মধুর মিত্তালের সঙ্গে তাঁর সিনেমার প্রচারের জন্য সল্টলেক শিক্ষা নিকেতন স্কুলেও যাবেন। যার ফলে অবশ্যই একটি সুন্দর মুহূর্তের সাক্ষী থাকতে চলেছে শহর। 

{link}

প্রসঙ্গত, অস্কার বিজয়ী চলচ্চিত্র স্লামডগ মিলিয়নেয়ার এর বিখ্যাত  অভিনেতা মধুর মিত্তালকে তাঁর বায়োপিকে কিংবদন্তি শ্রীলঙ্কার স্পিনারের ভূমিকায় দেখা যাবে। মোট তিনটি ভাষায় তামিল, হিন্দি ও তেলেগুতে ছবিটি মুক্তি পাবে , আগামী ৬ অক্টোবর সিনেমাটি মুক্তি পাওয়ার কথা বলে জানা গেছে। চলচ্চিত্রটি একটি আন্ডারডগ গল্পের একটি অল্প বয়স্ক ছেলে থেকে সর্বশ্রেষ্ঠ স্পিনার পর্যন্ত তাঁর জীবন বর্ণনা করে যেখানে সেই স্পিনার টেস্ট ক্রিকেটে ৮০০ উইকেটের রেকর্ড হোল্ডারে পরিণত হন। ছবিটি তাঁর গৌরবময় কর্মজীবনকে স্পর্শ করে তাঁর ব্যক্তিগত জীবনকেও তুলে ধরছে।

সর্বশেষ আপডেট: