Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

ADD
Date: 23/03/2026 E-Paper

ISL Broadcasting: চূড়ান্ত হল ISL সম্প্রচারকারী সংস্থা! কোথায় খেলা দেখা যাবে? জেনে নিন

Loading... খেলা
ISL Broadcasting: চূড়ান্ত হল ISL সম্প্রচারকারী সংস্থা! কোথায় খেলা দেখা যাবে? জেনে নিন
#ISL News #ISL 2026 #ISL Broadcasting News #ISL Update #Sports #Sony Sports #Fancode #সংবাদ #খেলা #ফুটবল #আইএসএল খবর

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: অবশেষে অপেক্ষার অবসান। বেশ কয়েকদিন ধরেই চলতি বছরের আইএসএল কোন সংস্থা সম্প্রচার করবে সেই বিষয়টিকে নিয়ে বড়সড় জলঘোলা চলছি। বিস্তর জল্পনাও হয় এই বিষয়টিকে নিয়ে। অবশেষে অপেক্ষার অবসান। সোমবার চূড়ান্ত হল আইএসএল সম্প্রচারকারী সংস্থার নাম। একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, চলতি বছরে আইএসএল দেখাবে অনলাইন ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ফ্যানকোড। এবারের অনুষ্ঠিত আইএসএল সংক্ষিপ্ত হতে চলেছে। এই প্রতিযোগীতার সম্প্রচার সংক্রান্ত যে দরপত্র চাওয়া হয়েছিল তা সোমবার সকাল ১১ টা নাগাদ খোলা হয়। শেষ পর্যন্ত বিডিং জিতে নেয় ফ্যানকোড। চলতি মাসের ১৪ তারিখ থেকে শুরু হচ্ছে আইএসএল। 

{link}

তবে, যেহেতু ফ্যানকোড অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম সেই কারণেই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, টিভিতে কোথায় ম্যাচ দেখা যাবে? সূত্রের খবর, ফ্যানকোড এই বছর আইএসএল সম্প্রচার করবে সোনি স্পোর্টসের সঙ্গে। এই উদ্দেশ্যেই দুই সংস্থা একসঙ্গে গাঁটছড়াও বেঁধেছে। ফ্যান কোডের ডিজিটাল প্ল্যাটফর্ম রয়েছে। সেখানে অনলাইনে ম্যাচ দেখা যাবে। অপরদিকে টিভিতে খেলা দেখা যাবে সোনি স্পোর্টসের চ্যানেলে। প্রসঙ্গত, এই দুই সংস্থা ছাড়াও আরও একাধিক সংস্থা সম্প্রচারের দায়িত্ব গ্রহণ করার আগ্রহ প্রকাশ করেছিল। এর মধ্যে ছিল এবিপি ডিজিটাল এবং ইউরো স্পোর্টসের মতো জনপ্রিয় সংস্থা। এমনকি, বিগত কয়েক বছর ধরে আইএসএল সম্প্রচারকারী সংস্থা জিও হটস্টারও একই দৌড়ে ছিল। 

{ads}

সর্বশেষ আপডেট: