শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: শেষ রক্ষা করতে পারলো না ইংল্যান্ড। লড়াই করেছিল তীব্র। কিন্তু না, ভারতে দুর্দান্ত ব্যাটারদের সামনে মাথা নোয়াতেই হলো। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচে কঠিন টক্কর দিয়েছিল ইংল্যান্ড ক্রিকেট দল (India vs England)। শেষপর্যন্ত ভারত এই ম্যাচে ৭ রানে জয়লাভ করে। কিন্তু, এই জয়ের নেপথ্যে আসল নায়ক কে? আসুন, সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা যাক।
{link}
সেমিফাইনালের হাইভোল্টেজ লড়াইয়ে টিম ইন্ডিয়ার জয়ের নেপথ্যে হয়ত অনেকেরই অবদান রয়েছে। কেউ বলবেন, সঞ্জু স্যামসনের (Sanju Samson) ৮৯ রানই জয়ের আসল কারিগর। কেউ আবার বলবেন, অক্ষর প্যাটেলের (Axar Patel) জোড়া ক্যাচই এই ম্য়াচের মোড় ঘুরিয়ে দিয়েছে। কিন্তু, যিনি আসলেই এই ম্য়াচের রং বদলে দিয়েছেন, তিনি আর কেউ নন - জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। টিম ইন্ডিয়ার প্রিমিয়ার ফাস্ট বোলার। ইংল্যান্ড ইনিংসের ১৮ ওভারে বল করতে এসেছিলেন জসপ্রীত বুমরাহ। তখন ম্য়াচে চলছে একেবারে টানটান উত্তেজনা। ইংল্যান্ডের সামনে জয়ের জন্য দরকার ছিল ১৮ বলে ৪৫ রান। ফ্র্যাঞ্চাইজ়ি ক্রিকেট লিগের জমানায় এই টার্গেট যে নিতান্তই তুচ্ছ, সেটা আলাদা করে বলার দরকার পড়ে না। আর এই ওভারেই বাজিমাত করলেন জসপ্রীত বুমরাহ। মাত্র ৬ রান খরচ করে ম্য়াচের মোড় ভারতের দিকে পুরোপুরি ঘুরিয়ে দেন। ওভারের প্রথম তিনটে বল তিনি পরপর ইয়র্কার করলেন। আর এই ওভারেই চাপে পড়ে যায় ইংল্যান্ড। শেষ ১২ বলে ইংল্যান্ডের সামনে জয়ের জন্য ৩৯ রান বাকি থাকে।
{link}
এই ম্যাচে সেরার পুরস্কার সঞ্জু স্যামসনের হাতে তুলে দেওয়া হলেও, টিম ইন্ডিয়ার এই ওপেনিং ব্যাটার কিন্তু জয়ের যাবতীয় কৃতিত্ব বুমরাহকেই দিলেন। পুরস্কার গ্রহণ করতে এসে সঞ্জু বললেন, 'এই জয়ের যাবতীয় কৃতিত্ব বুমরাহের। এমন বোলার এক প্রজন্মে মাত্র একবারই আসে। আমার মনে হয়, এই পুরস্কারটা বুমরাহের হাতেই তুলে দেওয়া উচিত ছিল।' টিম ইন্ডিয়াকে জেতানোর পাশাপাশি জসপ্রীত বুমরাহ এই ম্য়াচে একটি অনন্য রেকর্ডও কায়েম করেছেন। এখনও পর্যন্ত মোট ২৩৫ ম্য়াচ খেলেছেন। এরমধ্যে ২৭৮ ইনিংসে তিনি মোট ৫০০ উইকেট শিকার করলেন। বুমরাহের সেরা পারফরম্যান্স হল ১৯ রানের বিনিময়ে ৬ উইকেট শিকার। যদিও বৃহস্পতিবার (৫ মার্চ) ইংল্যান্ডের বিরুদ্ধে তিনি একটাই উইকেট শিকার করতে পেরেছেন।
{ads}