Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

ADD
Date: 23/03/2026 E-Paper

T-20 Cricket World Cup: আদৌ কী সুপার-৮ -এ উঠতে পারবে পাকিস্তান! বড় সংশয়

Loading... খেলা
T-20 Cricket World Cup: আদৌ কী সুপার-৮ -এ উঠতে পারবে পাকিস্তান! বড় সংশয়
#T 20 World Cup #Cricket World Cup #World Cup 2026 #India vs Pakistan #Pakistan Cricket Team #সংবাদ #বিশ্বকাপ #ক্রিকেট বিশ্বকাপ #খেলা খবর

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: বিশেষজ্ঞদের মতে, সম্ভাবনা কিন্তু কম। আসল কথা হলো ভারতের বিরুদ্ধে না খেললে রান রেটে পাকিস্তান অনেক পিছিয়ে পড়বে। সেই সুযোগে এগিয়ে আসতে পারে নেদারল্যান্ডের মতো কোনো দেশ। ভারতের বিরুদ্ধে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়ে প্রবল বিতর্কে জড়িয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)। রাজনৈতিক টানাপড়েনের মধ্যেই তৈরি হয়েছে নতুন আশঙ্কা। যদি পাকিস্তান নেদারল্যান্ডস বা যুক্তরাষ্ট্র (USA)-র মতো দলের কাছে হারে, তবে দ্বিতীয় রাউন্ডে ওঠার সম্ভাবনাও ভেস্তে যেতে পারে। ভারতের বিরুদ্ধে ম্যাচ না খেললে পাকিস্তানের ঝুলিতে যাবে শূন্য পয়েন্ট, সঙ্গে বড় ধাক্কা খাবে নেট রানরেট। ফলে সুপার এইটে ওঠার রাস্তা কঠিন হয়ে পড়বে। এই পরিস্থিতিতে গ্রুপের বাকি তিন ম্যাচ নেদারল্যান্ডস, USA ও নামিবিয়ার বিরুদ্ধে। পাকিস্তানের কাছে কার্যত ডু অর ডাই।

{link}

   ক্রিকেট মহলের মতে, এই তিন ম্যাচের সবক’টিতে জিতলেই কেবল পরের রাউন্ডের আশা বাঁচবে। কিন্তু একটি ম্যাচেও হার মানে বিপদ। বিশেষ করে তুলনায় দুর্বল বলে ধরা দলগুলোর বিরুদ্ধে হার হলে, ক্ষোভের তীর সরাসরি গিয়ে পড়বে PCB ও সরকারের সিদ্ধান্তের উপর। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই শঙ্কার সুর। এক পাকিস্তানি সমর্থক লিখেছেন, “USA বা নেদারল্যান্ডসের কাছে হারলেই বিশ্বকাপ থেকে বিদায়।” জবাবে এক ভারতীয় সমর্থকের কটাক্ষ, “ভারত যদি ওদের কাছে হারে, তবুও পাকিস্তানই বাদ পড়বে। কারণ ভারত ম্যাচ বয়কট মানে ০ পয়েন্ট আর নেতিবাচক নেগেটিভ রানরেট।”এই ভয় যে অমূলক নয়, তার নজির আছে। আগের টি-টোয়েন্টি বিশ্বকাপে USA সুপার ওভারে পাকিস্তানকে হারিয়েছিল। আর পাকিস্তানের ছোট দলের কাছে পা হড়কানোর অভ্যাস আছে। বহু প্রাক্তন ক্রিকেটার আগেই সতর্ক করেছেন। ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট পাকিস্তান ক্রিকেটের জন্য বড় ঝুঁকি।

{ads}

সর্বশেষ আপডেট: