অবশেষে স্বস্তি, সমর্থকদের দুশ্চিন্তা কমিয়ে করোনামুক্ত হলের ঋদ্ধিমান সাহা। সূত্রের খবর অনুযাই রবিবার রাতেই এই মারন ভাইরাসের কবল থেকে মুক্ত হয়েছিলেন ভারত ও বাংলার এই ক্রিকেটার, করোনা রিপোর্ট নেগেটিভ এসেছিল। তারপর কাল রাতেই ঘরে ফিরেছিলেন তিনি। ঋদ্ধিমান নিজেই জানিয়েছেন এখন তার শরীরে আর সেভাবে কোনরকম সমস্যা নেই সুস্থ আছেন তিনি। এবং এ প্রসঙ্গে আরও একটি খবর গুরুত্বপূর্ন, এখন সুস্থ হয়ে যাওয়ায় ইংল্যান্ডগামী ভারতীয় ক্রিকেট দলে যোগ ও দিতে পারেম ভারতেও তথাকথিত ‘স্পাইডারম্যান’ উইকেটরক্ষক ঋদ্ধিমান।
{link}
উল্লেখ্য বিষয় আইপিএল চলাকালীনই এই ভয়াবহ ভাইরাসের দ্বারা আক্রান্ত হন ঋদ্ধিমান। আইপিএল-এ তিনি সানরাইজার্স হায়দ্রাবাদ দলের সদস্য ছিলেন। সানরাইজার্সের শিবিরে থাকাকালীন তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। তার সঙ্গে আরও কয়েকজন করোনা আক্রান্ত ক্রিকেটার ছিলেন কোয়ারেন্টাইনে। সকলেই সুস্থ হয়ে বাড়ি ফিরলেও উদ্বেগ বাড়িয়ে ঋদ্ধির কোভিড রিটেস্টের রিপোর্ট পজিটিভ আসে। ফলে গত কয়েকদিন কার্যত একাই কোয়ারেন্টাইনে থাকতে হয়েছে তাঁকে। তবে, রবিবার উদ্বেগের অবসান ঘটিয়ে করোনামুক্ত হন টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক। যার ফলে এখন তিনি সুস্থ এমন অনেকটাই চনমনেও দেখাচ্ছে বাংলার এই ক্রিকেটারকে।
.jpeg)
