Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 09/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

ব্যাট হাতেও “সুপারম্যান” ঋদ্ধি

Loading... খেলা
ব্যাট হাতেও “সুপারম্যান” ঋদ্ধি
#Wriddhiman Saha #IPL 2020 #SRH #DC #International #Cricket #Dubai #Sports #Indian #India #Hyderabad #Delhi #Bengal #CAB.Kolkata

আরো একবার ব্যাট হাতে নিজের মান প্রমান করলেন ঋদ্ধিমান।শুধু উইকেটের পিছনেই নয় ব্যাট হাতেও যে তিনি ‘সুপারম্যান’ তার আরো একটি উদাহরন তিনি দিয়ে গেলেন তার মঙ্গলবার রাতে দিল্লি ক্যাপিটালস-এর বিরুদ্ধে খেলা ঝোড়ো ইনিংসের মাধ্যমে।৪৫ বলে করলেন ৮৭ রান।
এবারের আইপিএলে এর আগে একমাত্র কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধেই খেলার সুযোগ পেয়েছিলেন ঋদ্ধিমান। সেই ম্যাচে তার ৩০ বলে করা ৩১ রানের ইনিংসকে মন্থর বলে সমালোচিত করা হয়েছিল। কালকে দিল্লির বিরুদ্ধে মরন বাঁচন ম্যাচে  সুযোগ দেওয়া হয় তাকে।সুযোগ পেয়েই ব্যাট হাতে ওপেন করতে নেমে তার সামালোচকদের যোগ্য জবাব দিলেন তিনি।তার কালকে খেলা ৮৭ রানের ইনিংসে ছিল বারো টি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারি। ঋদ্ধি, ওয়ার্নার আর মনীশ পান্ডের দুর্দান্ত ব্যাটিং-এর সুবাদে হায়দ্রাবাদ দু উইকেট হারিয়ে মোট ২১৯ রান তোলে। জবাবে উনিশ ওভারে ১৩১ রানেই অল আউট হয়ে যায় দিল্লি।রশিদ খান চার ওভারে ৭ রানের বিনিময়ে তুলে নেন দিল্লির ৩ উইকেট। ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছেন ঋদ্ধিমান।


 

সর্বশেষ আপডেট: