Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 03/07/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Argentina vs Cabo Verde: শুক্রবার ভোররাতে প্রথম নকআউট ম্যাচে নামছে আর্জেন্টিনা! প্রথম একাদশে পরিবর্তনের ইঙ্গিত

Loading... খেলা
Argentina vs Cabo Verde: শুক্রবার ভোররাতে প্রথম নকআউট ম্যাচে নামছে আর্জেন্টিনা! প্রথম একাদশে পরিবর্তনের ইঙ্গিত
#Argentina #Cabo Verde #Football #Sports #Argentina News #Lionel Messi #Sports News #সংবাদ #ফুটবল #আর্জেন্টিনা ম্যাচ #বিশ্বকাপ ফুটবল

তথাগত ঘোষ, শেফিল্ড টাইমস স্পোর্টস ডেস্ক: ইতিমধ্যেই বিশ্বকাপ ফুটবলে শেষ ১৬ -র যোগ্যতা অর্জন করে নিয়েছে পর্তুগাল, স্পেন, ব্রাজিল। বিদায় ঘটেছে জার্মানি, নেদারল্যান্ডসের মতো ইউরোপিয়ান হেভিওয়েট টিমের। শুক্রবার ভোররাতে কাবো ভার্দের বিরুদ্ধে নিজেদের নকআউট পর্বের প্রথম ম্যাচ খেলতে চলেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত দুরন্ত ছন্দে রয়েছে লিওনেল স্কালোনির টিম। একই সঙ্গে অনবদ্য পারফর্ম করছেন লিওনেল মেসি। ইতিমধ্যেই চলতি বিশ্বকাপে ছয়টি গোল করে ফেলেছেন তিনি। 

তবে, কাবো ভার্দে দলটি তুলনামূলকভাবে দুর্বল প্রতিপক্ষ হলেও কোনওভাবেই হালকাভাবে নিতে পারবে না আর্জেন্টিনা। কারণ, চলতি বিশ্বকাপে স্পেন ও উরুগুয়ের মতো হেভিওয়েট দল কে আটকে দিয়েছে তাঁরা। একইসঙ্গে সৌদি আরবের বিরুদ্ধেও ড্র করেছে কাবো ভার্দে। চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত দুরন্ত ছন্দে রয়েছে তাদের রক্ষণভাগ। স্পেন কে প্রথম ম্যাচে আটকেই দেশের নায়ক হয়ে উঠেছেন গোলকিপার ভোজিনহা। ফলে, কিছুটা দুর্বল প্রতিপক্ষ হলেও আজকে ম্যাচে কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে চলেছে বিশ্বচ্যাম্পিয়ানরা। 

গত ম্যাচে লিওনেল মেসি কে প্রথম একাদশে রাখেননি লিওনেল স্কালোনি। বিশ্রাম দিয়েছিলেন মেসি কে। কিন্তু, আজকের ম্যাচে তিনি শুরু থেকেই খেলবেন বলে ধারণা করা হচ্ছে। কারণ বর্তমানেও আর্জেন্টিনার দল অনেকটাই মেসি নির্ভর। মেসির প্লেমেকিং এবং গোল দেওয়ার ক্ষমতার উপর অনেকটাই নির্ভর করে আর্জেন্টিনার খেলা। সবমিলিয়ে শুক্রবার ভোররাতে একটি জমাটি ম্যাচ হতে চলেছে বিশ্বকাপের মঞ্চে। এই ক্ষেত্রে কোনও অঘটন ঘটে যাওয়ার সম্ভাবনাকেও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। 
 

সর্বশেষ আপডেট: