Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 08/07/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Argentina vs Egypt: ১৩ মিনিটের রুদ্ধশ্বাস প্রত্যাবর্তন! ইজিপ্টকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

Loading... খেলা
Argentina vs Egypt: ১৩ মিনিটের রুদ্ধশ্বাস প্রত্যাবর্তন! ইজিপ্টকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা
#Argentina vs Egypt Result #Argentina #Egypt #Lionel Messi #Messi News #Argentina Match Result #Enzo Fernandes #খেলা #মেসি #আর্জেন্টিনা #খেলার খবর #ফুটবল #বিশ্বকাপ ফুটবল

তথাগত ঘোষ, শেফিল্ড টাইমস স্পোর্টস ডেস্ক: রুদ্ধশ্বাস! বাংলা ব্যান্ড চন্দ্রবিন্দুর একটি গান রয়েছে, ‘এভাবেও ফিরে আসা যায়’, আজ আর্জেন্টিনার সমর্থকরা নিঃসন্দেহে বলতে পারেন, এই গানটি তাদের প্রিয় টিমের জন্যই লেখা। ইতিমধ্যেই বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছেন দুই কিংবদন্তী মেসি ও রোনাল্ডো। মেসিরও এই শেষ ১৬ তেই কার্যত বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল। কিন্তু, কার্যত অসম্ভব কে সম্ভব করে দেখিয়েছে মারাদোনার দেশ। 

ম্যাচের সময় তখন ৭৯ মিনিট। ইজিপ্টের বিরুদ্ধে ২-০ গোলে পিছিয়ে রয়েছে আর্জেন্টিনা। ম্যাচ শেষ হতে বাকি মাত্র ১০ মিনিটের কাছাকাছি সময়। অধিকাংশ আর্জেন্টিনার সমর্থকই ধরে নিয়েছেন বিশ্বকাপ থেকে বিদায় কার্যত নিশ্চিত। কিন্তু, সেই সময়েই মেসির ভাসানো বল হেড দিয়ে জালে জড়িয়ে দিলেন ক্রিস্টিয়ান রোমেরো। স্কোর দাঁড়ালো ১-১। ৮৩ মিনিটের মাথায় সারা ম্যাচ জুড়ে চিনের প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকা ইজিপ্টের রক্ষণভাগে বড় ধাক্কা। যখন টিমের সবচেয়ে বেশি প্রয়োজন সেই সময়েই আর্জেন্টিনার ত্রাতা হয়ে উঠে এলেন সেই লিওনেল অ্যান্দ্রেস মেসি। ম্যাচের শুরুতেই পেনাল্টি মিস করেছিলেন। কিন্তু, সেসব তখন অতীত। ম্যাচে সমতায় ফেরার পাশাপাশি ততক্ষণে জয়ের গন্ধ পেতে শুরু করেছেন নীল সাদা জার্সিধারি খেলোয়াড়েরা। 

তারপর ম্যাচের সবথেকে বড় অবিশ্বাস্য ঘটনা ঘটল অতিরিক্ত সময়ের দুই মিনিটে। কাউন্টার অ্যাটাকে উঠে এসে মাঠের বাঁ দিক থেকে গোল লক্ষ্য করে বল ভাসিয়ে দিলেন লাউতারো। বক্সের মধ্যে সুবিধাজনক অবস্থায় বল পেয়ে দক্ষ হেড এনজো ফার্নান্ডেজের। দাঁড়িয়ে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না সম্পূর্ণ ম্যাচ জুড়ে দুরন্ত পারফর্ম করা ইজিপ্টের গোলরক্ষকের। ম্যাজে আর্জেন্টিনার জয়সূচক গোল ও মাত্র কয়েক মিনিটের দুরন্ত প্রত্যাবর্তনে স্বপ্নের জয়। এই জয় বাস্তবিকভাবেই আর্জেন্টিনার সমর্থকদের কাছে রূপকথার থেকে কিছু কম নয়। 
তবে, ইজিপ্টের পারফর্ম্যান্স কেও বাহবা না দিয়ে উপায় নেই। তাদের এই অদম্য লড়াই আজীবন মনে রাখবে আপামর ফুটবল বিশ্ব। একটা সময় পর্যন্ত আর্জেন্টিনার বিদায় প্রায় নিশ্চিত করে দিয়েছিলেন তাঁরা। কিন্তু, হার মারতে হল আর্জেন্টিনার হার না মানা মনোভাব ও তাদের ১০ নম্বর জার্সিধারী খেলোয়াড়ের কাছে। 

মাত্র ১৫ মিনিটেই মারওয়ান আটেয়ার গোলে এগিয়ে গিয়েছিল ইজিপ্ট। ২১ মিনিটের মাথায় পেনাল্টি মিস করেন মেসি। ৬০ মিনিটের মাথায় বাতিল হয় ইজিপ্টের একটি গোল। আক্রমণ তৈরি হওয়ার সময়েই ফাউল করা হয়েছিল লিসান্দ্রো মার্টিনেজ কে। তবে, ৬৭ মিনিটের মাথায় ফের গোল দিয়ে ২-০ গোলে এগিয়ে যায় তাঁরা। তবে, শেষটা ভালো হল না। আর্জেন্টিনার অন্তিম লগ্নে কয়েক মুহূর্তের ঝড়েই শেষ ইজিপ্টের বিশ্বকাপের স্বপ্ন। এখনও নিজের দল নিয়ে লড়াইয়ে টিকে রইলেন মেসি। 
 

সর্বশেষ আপডেট: