Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 28/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Argentina vs Jordan: ফ্রিকিকে গোল মেসির, জয়ী আর্জেন্টিনা! রুদ্ধশ্বাস ম্যাচে নকআউটে অস্ট্রিয়া

Loading... খেলা
Argentina vs Jordan: ফ্রিকিকে গোল মেসির, জয়ী আর্জেন্টিনা! রুদ্ধশ্বাস ম্যাচে নকআউটে অস্ট্রিয়া
#Argentina #Jordan #Argentina vs Jordan Result #Messi #Messi News #FIFA World Cup #Algeria #Austria #খেলা #বিশ্বকাপ ফুটবল #আর্জেন্টিনা খবর #মেসি ফ্রিকিক #খেলার খবর

তথাগত ঘোষ, শেফিল্ড টাইমস স্পোর্টস ডেস্ক: প্রথম একাদশে থাকবেন না মেসি, জর্ডন ম্যাচের আগেই জানিয়ে দিয়েছিলেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। সেই মতো, দলে মেসি ছাড়াও একাধিক পরিবর্তন করেন তিনি। ম্যাচের দ্বিতীয়ার্ধে মাঠে নামলেন মেসি। আবার ফ্রিকিকে গোলও করলেন। অপরাজিত দল হিসাবে গ্রুপ পর্ব শেষ করল আর্জেন্টিনা। রবিবার সকালে আর্জেন্টিনা বনাম জর্ডনের ম্যাচ শেষ হয়েছে ৩-১ স্কোরলাইনে। মেসি ছাড়া বাকি দুটি গোল করেছেন লাউতারো মার্টিনেজ এবং লো সেলসো। নকআউট পর্বের প্রথম ম্যাচে কাবো ভার্দের মুখোমুখি হবে আর্জেন্টিনা। 

রবিবার দলের প্রথম একাদশে একাধিক বড় পরিবর্তন করেন স্কালোনি। আর্জেন্টিনার জার্সি গায়ে মাঠে নামেন নিকো পাজ, লো সেলসো, সেনেসির মতো খেলোয়াড়েরা। মূলত নকআউট পর্বের আগে দলের কিছুটা পরীক্ষা করে নিলেন তিনি। যদিও, জর্ডনের বিরুদ্ধেও শুরু থেকেই মাঠে দাপট ধরে রেখেছিল আর্জেন্টিনা। দলের হয়ে ১৯ মিনিটে ফ্রিকিক থেকে প্রথম গোল করেন জিওভানি লো সেলসো। বাঁ পায়ের শটে দক্ষতার সঙ্গে বল জালে জড়িয়ে দেন তিনি। পরবর্তী গোল আসে ৩১ মিনিটে। আলভারেজ ডাইভিং হেডার দেওয়ার জন্য ঝাঁপালে বল ক্লিয়ার করতে গিয়ে তাঁর মাথায় পা দিয়ে আঘাত করে বসেন জর্ডনের রক্ষণভাগের খেলোয়াড়। ভারের পরামর্শে ঘটনার ছবি দেখে পেনাল্টি দেন রেফারি। গোল করতে ভুল করেননি লাউতারো মার্টিনেজ। গতবার আর্জেন্টিনার চ্যাম্পিয়ান দলের সদস্য হলেও, এটাই বিশ্বকাপে তাঁর প্রথম গোল। প্রথমার্ধের খেলা শেষ হয় ২-০ স্কোরলাইনে। 

দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে এক গোল পরিশোধ করে জর্ডন। দুরন্ত গোল এলেও, সেইভাবে আর্জেন্টিনার উপর পরবর্তীতে চাপ সৃষ্টি করতে পারেননি জর্ডনের খেলোয়াড়েরা। ৬০ মিনিটে পরিবর্ত খেলোয়াড় হিসাবে মাঠে নামেন Lionel Messi । ৮০ মিনিটের মাথায় ফ্রিকিক থেকে গোল করেন মেসি। যদিও, এই ক্ষেত্রে বিপক্ষের গোলকিপারের তৎপরতার অভাব স্পষ্ট ছিল। ম্যাচ শেষ হয় ৩-১ স্কোরলাইনে। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন লাউতারো মার্টিনেজ। 

অপরদিকে মূল নাটক হয়েছে একই গ্রুপের অপর ম্যাচটিতে। মুখোমুখি হয়েছিল অস্ট্রিয়া এবং আলজেরিয়া। ম্যাচ শেষ হয়েছে ৩-৩ স্কোরলাইনে। জোড়া গোল করে আলজেরিয়ার নায়ক রিহাদ মাহারেজ। অপরদিকে ম্যাচে অতিরিক্ত সময়ের তিন মিনিটে গোল করে দলকে ৩-২ গোলে এগিয়ে দিয়েছিলেন মাহারেজ। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত ছিল অস্ট্রিয়ার। কিন্তু, অতিরিক্ত সময়ের ৬ মিনিটে গোল করে দলকে বাঁচিয়ে দেন অস্ট্রিয়ার সাসা কালাডিচ। এককথায় রুদ্ধশ্বাস পরিসমাপ্তি। 

সর্বশেষ আপডেট: