Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 20/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Brazil vs Haiti: ম্যাথিউজ কুনহার জোড়া গোল! হাইতির বিরুদ্ধে সহজ জয় ব্রাজিলের

Loading... খেলা
Brazil vs Haiti: ম্যাথিউজ কুনহার জোড়া গোল! হাইতির বিরুদ্ধে সহজ জয় ব্রাজিলের
#Brazil Football Team #Vinicius Junior #Haiti #Bengali News #Football News #সংবাদ #খেলা #ব্রাজিল খবর #ব্রাজিল ম্যাচ আপডেট

তথাগত ঘোষ, শেফিল্ড টাইমস স্পোর্টস ডেস্ক: ড্র দিয়ে শুরু হয়েছিল বিশ্বকাপ অভিয়ান। শনিবার ভোরে হাইতির বিরুদ্ধে চলতি বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেল ব্রাজিল। শুধুমাত্র জয় নয়, কার্যত পুরো ম্যাচেই মাঠজুড়ে নিজেদের দাপট অব্যাহত রেখেছিল ব্রাজিল। এদিন ব্রাজিল বনাম হাইতি ম্যাচ শেষ হয়েছে ৩-০ স্কোরলাইনে। প্রথমার্ধেই তিন গোল স্কোর করে দেয় পাঁচবারের বিশ্বকাপজয়ী দেশ। পরবর্তীতে আরও গোল হওয়ার প্রত্যাশা করেছিলেন ব্রাজিলের সমর্থকেরা। কিন্তু, একাধিক সুযোগ পেলেও আর গোল করতে পারেননি ব্রাজিলের খেলোয়াড়েরা। 

প্রথমার্ধে খেলা শুরু হওয়ার পর থেকে আক্রমণে চাপ বাড়ায় ব্রাজিল। গোলও করে ফেলেছিলেন রাফিনহা। কিন্তু, সেই গোলটি অফসাইডে বাতিল হয়ে যায়। কিন্তু, তারপরেও ব্রাজিলের আক্রমণের দাপট কমেনি। সাফল্য আসে ২৩ মিনিটের মাথায়। হাইতির প্লেয়ারের ক্লিয়ারের উদ্দেশ্য মারা বল ম্যাথিউজ কুনহার পায়ে লেগে গোলে ঢুকে যায়। ম্যাচে এগিয়ে যায় ব্রাজিল। দলের হয়ে দ্বিতীয় গোলটিও করেন সেই ম্যাথিউজ কুনহা। এবারের গোলটি দক্ষ স্ট্রাইকারের ফিনিশিং। ভিনিসিয়াস জুনিয়ারের বাড়ানো বল রিসিভ করে বাঁ পায়ের শটে দূরন্ত গতিতে নিয়ার পোস্টে হাইতির গোলকিপার কে পরাস্ত করেন তিনি। 

প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আসে ব্রাজিলের তৃতীয় গোল। গোলদাতা ভিনিসিয়াস জুনিয়ার। চলতি বিশ্বকাপে শুরু থেকেই দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি। মরোক্কর বিরুদ্ধে নিজের প্রথম গোল পেয়েছিলেন। হাইতির বিরুদ্ধে বিশ্বকাপে নিজের দ্বিতীয় গোলটিও করে ফেললেন। লুকাস প্যাকুয়েতার বাড়ানো ফরোয়ার্ড বল বক্সের বাইরে সুবিধাজনক অবস্থায় রিসিভ করেন তিনি। বক্সে ঢুকে গোলকিপারের দুই পায়ের ফাঁক দিয়ে বল জালে জড়িয়ে দিতে ভুল হয়নি রিয়াল মাদ্রিদের খেলোয়াড়ের।

দ্বিতীয়ার্ধে কিছুটা হলেও ম্যাচে ফেরার চেষ্টা করে হাইতি। তবে, ব্রাজিলের বিরুদ্ধে মাঠজূড়ে সেইভাবে দাপট দেখাতে পারেননি হাইতির খেলোয়াড়েরা। দ্বিতীয়ার্ধে কোচ আন্সেলত্তি মাঠে নামান ব্রাজিলের যুব প্রতিভা এন্ডরিক কে। যাকে আগের দিন তিনি খেলাননি বলে বিপুল বিতর্ক হয়েছিল। মাঠে নামার পর গোলও করে ফেলেছিলেন তিনি। কিন্তু, সেই গোলও অফসাইডে বাতিল হয়ে যায়। ফলে, ম্যাচ শেষ হয় ৩-০ স্কোরলাইনেই। 

হাইতির বিরুদ্ধে ম্যাচে জয়ের কারণে খুশির আবহ ব্রাজিল সমর্থকদের মধ্যে। কিন্তু, তাদের জন্য উদ্বেগের কারণও রয়েছে। ম্যাচের ৪০ মিনিটের মাথায় আচমকাই পায়ে হওয়া অস্বস্তির কারণে বেরিয়ে যান রাফিনহা। তাঁর জায়গায় পরিবর্ত খেলোয়াড় হিসাবে মাঠে নামেন রায়ান। রাফিনহার চোটের আশঙ্কা করা হচ্ছে। যদিও, সেই চোট গুরুতর কি না, সেই বিষয়ে স্পষ্টভাবে কিছু জানা যায়নি। ইতিমধ্যেই নেইমারের চোটের কারণে চাপে রয়েছে ব্রাজিল শিবির। এরপর রাফিনহারও চোট হলে অনেকটাই চিন্তা বাড়বে আন্সেলত্তির শিবিরে। তবে, এই জয়ের সৌজন্যে ইতিমধ্যেই মরোক্ককে টপকে টেবিলের শীর্ষে পৌঁছে গিয়েছে ব্রাজিল।  
 

সর্বশেষ আপডেট: