Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 06/07/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Brazil vs Norway: Haaland ঝড়ে কুপোকাত জোগা-বোনিতো! বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিলের

Loading... খেলা
Brazil vs Norway: Haaland ঝড়ে কুপোকাত জোগা-বোনিতো! বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিলের
#Brazil #Norway #Brazil Eliminated #Brazil News #Erling Haaland #Haaland #সংবাদ #বিশ্বকাপ ফুটবল #ব্রাজিল ম্যাচ রেজাল্ট #হাল্যান্ড #খেলার খবর

তথাগত ঘোষ, শেফিল্ড টাইমস স্পোর্টস ডেক্স: বিশ্বকাপের মঞ্চে বড় অঘটন! বিদায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ান ব্রাজিলের। রাউন্ড অফ ৩২ –এ জাপানের বিরুদ্ধে দুরন্ত কামব্যাকে জয়ী হয়েছিল ব্রাজিল। কিন্তু, নরওয়ের বিরুদ্ধে শেষরক্ষা হল না। একা হাতে ব্রাজিলের বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ করে দিলেন আর্লিং হাল্যান্ড। তাঁর দক্ষতার জেরেই কার্যত বিশ্বকাপের মঞ্চে একটি আন্ডারডগ টিম হিসাবে হেভিওয়েট ব্রাজিল কে পরাজিত করেছে নরওয়ে। খেলা শেষ হয়েছে ২-০ গোলে। দুটি গোলই করেছেন হাল্যান্ড। মেসি, এমবাপের পাশাপাশি চলতি বিশ্বকাপে তাঁরও মোট গোলের সংখ্যা হয়ে দাঁড়িয়েছে সাত। 

যদিও, এদিন ম্যাচের শুরু থেকেই ছিল টানটান উত্তেজনা। মাত্র তিন মিনিটের মাথায় ১-০ গোলে এগিয়ে গিয়েছিল নরওয়ে। কিন্তু, সেই গোল বাতিল হয়ে যায় অফসাইডে। শুরুতেই বড় ধাক্কা খাওয়ার হাত থেকে বেঁচে যায় ব্রাজিল। যদিও, ম্যাচের শুরু থেকেই ব্রাজিল কে নরওয়ে এভাবে সেয়ানে সেয়ানে টক্কর দেবে তাও সেইভাবে ফুটবল সমর্থকরা আশা করেননি। ১২ মিনিটের মাথায় ম্যাচে এগিয়ে যাওয়ার সুবর্ণ আসে ব্রাজিলের সামনে। নরওয়ের রক্ষণভাগের খেলোয়াড় অ্যাজর গোলবক্সের মধ্যে বাজেভাবে ট্যাকেল করেন মাথিউজ কুনহা কে। ভারের পরামর্শে পেনাল্টির ঘোষণা করেন রেফারি। কিন্তু, ব্রুনো গিমারেসের মারা পেনাল্টি ক্ষিপ্রতার সঙ্গে সেভ দিয়ে দেন নরওয়ের গোলরক্ষক। প্রথমার্ধের খেলা শেষ হয় গোলশূন্যভাবেই। গোলের একাধিক সুযোগ নষ্ট করেন ব্রাজিলের খেলোয়াড়েরা। 

দ্বিতীয়ার্ধে শুরুতে কিছুটা হলেও আক্রমণে চাপ বাড়ায় ব্রাজিল। কিন্তু, ব্রাজিলের সামনে চিনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন নরওয়ের গোলরক্ষক নাইল্যান্ড। ম্যাচের ৬৭ মিনিটে পরিবর্ত খেলোয়াড় হিসাবে মাঠে নামেন নেইমার। চমক আসে ম্যাচের ৭৯ মিনিটে। গোলবক্সের বাঁদিক থেকে ভাসানো বলে গ্যাব্রিয়েল কে টপকে দুরন্ত হেডে নরওয়ে কে ১-০ গোলে এগিয়ে দেন আর্লিং হ্যালান্ড। আচমকা তাঁর এই গোলে হতভম্ব হয়ে যান ব্রাজিল সমর্থকেরা। ব্রাজিলের মাঠে খেলাও তখন ধীরগতির হয়ে পড়েছে। ৮৬ মিনিটের মাথায় অব্যর্থ সেভ দিয়ে দলকে এগিয়ে রাখেন নাইল্যান্ড। ৯০ মিনিটের মাথায় ফের চমক হাল্যান্ডের। গোলবক্সের বাইরে মাঝখান থেকে খানিকটা বাঁ দিকে বল রিসিভ করে বাঁ পায়ের দুরন্ত শট! আপ্রান চেষ্টা করেও শটের উচ্চ গতির কারণে বল গোললাইন অতিক্রম করে যাওয়ার হাত থেকে রক্ষা করতে পারেননি আলিসন। ম্যাচে ২-০ গোলে এগিয়ে যায় নরওয়ে। ব্রাজিলের বিশ্বকাপ জয়ের স্বপ্নের কফিনেও শেষ পেরেক পুঁতে দেন তিনি। 

অতিরিক্ত সময়ের শেষদিকে বক্সে ক্যাসেমিরোকে ফাউল করার কারণে ব্রাজিল কে পেনাল্টি দেন রেফারি। পেনাল্টি থেকে এবার গোল করেন নেইমার। কিন্তু, তার কিছুক্ষণ পরেই ম্যাচ শেষের বাঁশি বাজান রেফারি। এবারের মতো বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিলের। 
 

সর্বশেষ আপডেট: