Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Canada vs Bosnia: কড়া রক্ষণে আটক গেল কানাডা! ড্র দিয়ে বিশ্বকাপ শুরু আয়োজক দেশের

Loading... খেলা
Canada vs Bosnia: কড়া রক্ষণে আটক গেল কানাডা! ড্র দিয়ে বিশ্বকাপ শুরু আয়োজক দেশের
#Canada vs Bosnia and Herzegovnia #Jovo Lukic #Cyle larin #world cup #fifa world cup #sports news #world cup match update #বিশ্বকাপ #কানাডা বনাম বসনিয়া ফলাফল #খেলার খবর #ফিফা বিশ্বকাপ #ফুটবল খবর

তথাগত ঘোষ, শেফিল্ড টাইমস স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালে বিশ্বকাপের আয়োজন করছে মোট তিনটি দেশ। মেক্সিকো, কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্র। ইতিমধ্যেই নিজেদের প্রথম ম্যাচে আয়োজক দেশ হিসাবে জয় পেয়েছে মেক্সিকো। তবে, আয়োজক দেশ হিসাবে বিশ্বকাপের প্রথম ম্যাচে এক পয়েন্টেই সন্তুষ্ট থাকতে হল Canada কে। বারংবার Bosnia and Herzegovnia -র কড়া রক্ষণের সামনে আটকে গেল কানাডার আক্রমণ। ম্যাচ শেষ হল ১-১ স্কোরলাইনে। 


এই বছর তিনটি আয়োজক দেশে ভিন্ন ভিন্ন ওপেনিং সেরিমনি অনুষ্ঠিত হচ্ছে। কানাডায় শুক্রবার মধ্যরাতে নোরা ফাতেহির উপস্থিতিতিতে আকর্ষণীয় উদ্বোধনী অনুষ্ঠানের পর শুরু হয় ম্যাচ। শুরু থেকেই দুই দলের মধ্যে টানটান লড়াই চলছিল। ম্যাচের ২১ মিনিটের মাথায় কর্ণার পায় বসনিয়া। সেই কর্ণার থেকেই নিখুঁত দক্ষতায় হেড করে বল জালে জড়িয়ে দেন স্ট্রাইকার জোভো লুকিচ। ম্যাচে ১-০ গোলে এগিয়ে যায় বসনিয়া। একই স্কোরলাইনে শেষ হয় প্রথমার্ধের খেলা। 


পরবর্তীতে একাধিকবার আক্রমণ করলেও বল গোললাইন অতিক্রম করাতে পারেননি কানাডার আক্রমণভাগের খেলোয়াড়েরা। ম্যাচের ৭৬ মিনিটের মাথায় কানাডার হয়ে পরিবর্ত হিসাবে মাঠে নামেন কাইল ল্যারিন। এই ল্যারিনের দক্ষতার হাত ধরেই ম্যাচে সমতায় ফিরে আসে কানাডা। বসনিয়ার গোলবক্সের মধ্যে ডিফেন্ডারদের ভিড় অতিক্রম করে দক্ষ শটে বল জালে জড়িয়ে দেন কানাডার আক্রমণভাগের এই প্রতিভাবান খেলোয়াড়। পরবর্তীতে আরও বেশ কয়েকটি সুযোগ এলেও, বসনিয়ার শক্তিশালী রক্ষণভাগ কে পরাস্ত করতে পারেননি কানাডার খেলোড়ারেরা। ম্যাচ শেষ হয় ১-১ স্কোরলাইনে। দুই দলই এক পয়েন্ট করে অর্জন করেছে। 


এই ম্যাচে ৬০ শতাংশ বল পজিশন ছিল কানাডার দখলে। ফলে, বলের নিয়ন্ত্রণ রাখার দিক থেকে কিছুটা হলেও এগিয়ে কানাডা। কিন্তু, বসনিয়া অ্যান্ড হার্জেগোভনিয়ার এই এক পয়েন্ট অর্জনের কৃতিত্ব অধিকাংশই রক্ষণভাগের খেলোয়াড়দের। তাদের দুরন্ত পারফর্ম্যান্সই দল কে এক পয়েন্ট এনে দিয়েছে। একটি ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো গোললাইন সেভও করেছেন বসনিয়ার একজন রক্ষণভাগের খেলোয়াড়। সেই সময় ওই বলটি গোললাইন অতিক্রম করে গেলে সম্পূর্ণ তিন পয়েন্টই কানাডার দখলে চলে যেতে পারত।  

সর্বশেষ আপডেট: