তথাগত ঘোষ: কয়েকদিন আগে পর্যন্তও আদৌ দেশে ফুটবল বিশ্বকাপ দেখতে পাওয়া যাবে কি না, সেই বিষয়টিকে ঘিরে দ্বন্দ্বের মধ্যে ছিলেন ভারতীয় ফুটবলপ্রেমীরা। সম্প্রতি সেই সমস্যার জট কেটে গিয়েছে। Zee Entertainment Enterprises Ltd –এর সঙ্গে চুক্তি হয়েছে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফার। সোমবারেই সংস্থাটির তরফে এই প্রসঙ্গে জানানো হয়েছে। মোট চার বছরের জন্য সংস্থাটির সঙ্গে চুক্তি করেছে ফিফা। ফলে, ফুটবল বিশ্বকাপ ছাড়াও আরও বেশ কয়েকটি শীর্ষস্থানীয় আন্তর্জাতিক প্রতিযোগিতার সত্ত্ব পেয়েছে কোম্পানিটি। আসন্ন ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ ছাড়াও পরবর্তী ফুটবল বিশ্বকাপও সম্প্রচার করবে এই সংস্থাটিই।
এখন প্রশ্ন হচ্ছে, টিভিতে কোন চ্যানেলে দেখা যাবে আসন্ন ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’? এই প্রশ্নেরই উত্তর খুঁজছেন ক্রীড়াপ্রেমীরা। এছাড়াও অনলাইনে কোন ওটিটি প্ল্যাটফর্মেই বা খেলা দেখার সুযোগ মিলবে, সেই প্রশ্নেরও উত্তর জানা প্রয়োজন। কারণ, অধিকাংশের বাড়িতেই এখন চলে এসেছে অ্যান্ড্রয়েড টিভি। এই সমস্ত প্রশ্নের উত্তর রইল নিম্নলিখিত-
টিভিতে কোন চ্যানেলে দেখা যাবে FIFA World Cup 2026?
সূত্রের খবর, জি এন্টারটেনমেন্ট এন্টারপ্রাইজেসের তরফে জানানো হয়েছে সম্প্রতি সংস্থাটির তরফে মোট চারটি চ্যানেল লঞ্চ করা হয়েছে। এই চ্যানেলগুলি হল Unite8 Sports 1, Unite8 Sports1 HD, United Sports 2 ও United Sports 2 HD । এই চারটি চ্যানেলেই চলতি মাসে দেশজুড়ে ফুটবল বিশ্বকাপের ম্যাচ সম্প্রচার করা হবে। ইতিমধ্যেই দেশজুড়ে বিভিন্ন কেবল ডিসট্রিবিউশন প্ল্যাটফর্ম জুড়ে চ্যানেলগুলি পরিষেবা প্রদান শুরু করে দিয়েছে।
অনলাইনে কোন OTT প্ল্যাটফর্মে ফুটবল বিশ্বকাপ দেখা যাবে?
যেহেতু ফিফা ফুটবল বিশ্বকাপের সত্ত্ব কিনেছে জি এন্টারটেনমেন্ট এন্টারপ্রাইজেস, সেই কারণেই এই সংস্থাটির ওটিটি প্ল্যাটফর্মটিতেই ফুটবল বিশ্বকাপ দেখতে পাওয়া যাবে। আসন্ন ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে Zee5 ওটিটি প্ল্যাটফর্ম। এতএব, অনলাইনে খেলা দেখতে হলে এই প্ল্যাটফর্মটির সাবস্ক্রিপশনের প্রয়োজন পড়বে।
প্রসঙ্গত, গতবছর ফিফা ফুটবল বিশ্বকাপের সত্ত্ব কিনেছিল স্পোর্টস ১৮ নেটওয়ার্ক। কিন্তু, ভায়াকম ১৮ ও স্টার গ্রুপের মার্জারের পর চ্যানেলগুলি স্টার গ্রুপের অধীনে চলে গিয়েছে ও বর্তমানে আর এই চ্যানেগুলির অস্তিত্ব নেই।
.jpeg)
