Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 11/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

FIFA World Cup: আজ মধ্যরাতে শুরু বিশ্বকাপ! প্রথম ম্যাচে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা ও মেক্সিকো

Loading... খেলা
FIFA World Cup: আজ মধ্যরাতে শুরু বিশ্বকাপ! প্রথম ম্যাচে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা ও মেক্সিকো
#World Cup Opening Ceremony #FIFA World Cup #Mexico vs South Africa #FIFA #World Cup Opening Ceremony News #Shakira #সংবাদ #খেলা #বিশ্বকাপ ফুটবল #মেক্সিকো #দক্ষিণ আফ্রিকা

শেফিল্ড টাইমস স্পোর্টস ডেস্ক: চার বছরের দীর্ঘ অপেক্ষা। সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে আজ রাতে। আজ রাত থেকেই বসতে চলেছে ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬ –এর আসর। বৃহস্পতিবার মধ্যরাতে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও মেক্সিকো। ২০১০ –এর উদ্বোধনী ম্যাচের পুনরাবৃত্তি হতে চলেছে চলতি বছরে। এছাড়াও, ম্যাচ শুরুর আগে হবে চোখ ধাঁধানো উদ্বোধনী অনুষ্ঠান। সেখানেও রয়েছে চমক। 

প্রসঙ্গত, ২০২৬ সালে ইতিহাসে প্রথমবার ফুটবল বিশ্বকাপের আসর বসছে একসঙ্গে তিনটি দেশে। অর্থাৎ, একসঙ্গে তিনটি দেশ ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ –এর আয়োজন করছে। মেক্সিকো, কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্র। এই বিষয়টির উপর লক্ষ্য রেখেই তিনটি দেশে তিনটি আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করছে ফিফা। অর্থাৎ, এই বিশ্বকাপে ফুটবলপ্রেমীরা মোট তিনটি উদ্বোধনী অনুষ্ঠান দেখতে পাবেন। এর মধ্যে প্রথম উদ্বোধনী অনুষ্ঠান হতে চলেছে মেক্সিকোতে। বৃহস্পতিবার রাতে দক্ষিণ আফ্রিকা ও মেক্সিকোর খেলার আগে এই উদ্বোধনী অনুষ্ঠান দেখতে পাবেন দর্শকেরা। 

মেক্সিকো সিটির এস্তাদিও আজটেকা স্টেডিয়ামে এই উদ্বোধনী অনুষ্ঠান হতে চলেছে। পারফর্ম করবেন জনপ্রিয় পপ গায়িকা শাকিরা। ইতিমধ্যেই বিশ্বকাপ শুরুর আগে তিনি নিজের গান রিলিজ করে দিয়েছেন। তাঁর সঙ্গে থাকবেন বার্না বয়। শাকিরা ও বার্না বয় পারফর্ম করবেন বিশ্বকাপের থিম সংয়ের সঙ্গে। এছাড়াও উপস্থিত থাকবেন আলেজান্দ্রো ফের্নান্দেজ, বেলিন্ডা, ড্যানি ওসেন, জে বালভিন, লিলা ডাওনস, লস অ্যাঞ্জেলস আজুলেস, মানা ও টাইলা। 

ভারতীয় সময় রাত সাড়ে ১০ টায় এই উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। এরপরেই বিশ্বকাপের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও মেক্সিকো। খেলা শুরুর নির্ধারিত সময় রাত সাড়ে ১২ টা। 
 

সর্বশেষ আপডেট: