Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/07/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

France vs Morocco: পেনাল্টি নষ্ট করেও নায়ক Mbappe! মরোক্ককে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স

Loading... খেলা
France vs Morocco: পেনাল্টি নষ্ট করেও নায়ক Mbappe! মরোক্ককে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স
#France #Morocco #France vs Morocco News #Kilian Mbappe #FIFA World Cup #বিশ্বকাপ ফুটবল #ফ্রান্স ম্যাচ #মরোক্ক খবর #এমবাপে পেনাল্টি মিস #এমবাপে গোল #খেলার খবর #বিশ্বকাপ ফুটবল

তথাগত ঘোষ, শেফিল্ড টাইমস স্পোর্টস ডেস্ক: অপ্রতিরোধ্য ফ্রান্স। একদিকে এমবাপে অন্যদিকে ডেম্বলে। ফ্রান্সের আক্রমণভাগের দুই জোড়া ফলায় বিদ্ধ মরোক্ক। বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে মরোক্ককে হারিয়ে সেমিফাইনালের যোগ্যতা অর্জন করে নিল গতবারের রানার্সরা। ম্যাচ শেষ হয়েছে ২-০ স্কোরলাইনে। একটি করে গোল করেছেন যথাক্রমে এমবাপে এবং ডেম্বেলে। অপরদিকে, আরও একবার দুরন্ত লড়াইয়ের শেষে বিশ্বকাপ থেকে বিদায় ঘটল মরোক্কর। কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের সঙ্গে মাঠে লড়াই করলেও সেইভাবে দিদিয়ের দেশঁ –র টিমকে চাপেই ফেলতে পারেনি আফ্রিকার দেশটি। 

এই ম্যাচে একটি দুর্দান্ত লড়াইয়ের প্রত্যাশায় ছিলেন ফুটবলভক্তরা। যদিও, ম্যাচের শুরুটা সেইভাবে খুব একটা ইতিবাচক হয়নি ফ্রান্সের জন্য। তবে শুরু থেকেই ফ্রান্সের একের পর এক আক্রমণে চাপে পড়ে যায় মরোক্ক। ম্যাচের ২৫ মিনিটের মাথায় আক্রমণের চাপ সামলাতে না পেরেই বক্সের মধ্যে Kylian Mbappe কে ফাউল করে বসেন মাজারাওই। পেনাল্টি পায় ফ্রান্স। কিন্তু, সেই পেনাল্টি মিস করেন এমবাপে। দুর্বল পেনাল্টি সেভ দিয়ে দেন ইয়াসিন বোনোউ। তবে, পেনাল্টি মিস হলেও আক্রমণের ধার কমেনি ফ্রান্সের। পরবর্তীতে পুনরায় ৩৭ মিনিটে দেজিবে দুয়ের অব্যর্থ শট সেভ দিয়ে দেন বোনোউ। অতিরিক্ত সময়ের দুই মিনিটে ডিগনের নেওয়া দূরপাল্লার শট পোস্টে লেগে ফিরে আসে। প্রথমার্ধের খেলা শেষ হয় গোলশূন্যভাবেই। 

দ্বিতীয়ার্ধের খেলা শুরুর পরেও সেইভাবে খেলার ছন্দে পরিবর্তন দেখা যায়নি। তবে, কোনওভাবেই মরোক্কর রক্ষণভাগ কে পরাস্ত করতে পারছিল না ফ্রান্স। রক্ষণভাগ পার করলেও চিনের প্রাচীরের মতো দাঁড়িয়ে ছিলেন ইয়াসিন বোনো। এই পরিস্থিতির মধ্যেই ফ্রান্সের রক্ষাকর্তা হয়ে উঠে এলেন সেই এমবাপে। ম্যাচের সময় তখন ৬০ মিনিট, গোলবক্সের মাঝখান থেকে একটু বাঁদিক দাঁড়িয়ে দুয়ের বাড়ানো বল রিসিভ করলেন তিনি। ডিফেন্ডারদের মধ্যে সামান্য একটু জায়গা ফাঁকা পেয়েই চকিতে ডান পায়ের নিখুঁত শট! বল বাঁক খেয়ে ডানদিকের কর্নার ঘেঁসে জড়িয়ে গেল জালে। ম্যাচে এগিয়ে গেল ফ্রান্স। মরোক্কর জন্য পরবর্তী ধাক্কা আসে ৬৬ মিনিটের মাথায়। ডেম্বেলের পা থেকে। মাঝমাঠের কিছুটা উপরে এমবাপের থেকে বল রিসিভ করে সোজা গোল লক্ষ্য করে দৌড়। বক্সের বাইরে থেকেই ডান পায়ের দক্ষ প্লেসমেন্টে পরাস্ত করেন মরোক্কর গোলকিপারকে। যদিও, এখানে আরেকটু দক্ষতা দেখালে বলটি আটকাতে পারতেন ইয়াসিন বোনো। ম্যাচ শেষ হয় ২-০ স্কোরলাইনে। 

সম্পূর্ণ ম্যাচ জূড়ে সেইভাবে ফ্রান্সের টিমের উপর কোনো চাপ সৃষ্টি করতে পারেনি মরোক্ক। স্পষ্টভাবে উল্লেখ করলে হেলায় ম্যাচ কাটিয়েছেন ফ্রান্সের গোলরক্ষক। ম্যাচে মরোক্কর মোট শট ৫, তার মধ্যে শটস অন টার্গেট মাত্র ১। বিপক্ষের বক্সে মরোক্ক টাচ খেলেছে মাত্র ৮ টি। তবে, এদিন পায়ে অস্বস্তি কারণে এমবাপে কে সাবস্টিটিউট করে দেন ফ্রান্সের কোচ। তাঁর চোট গুরুতর নয় বলেই আপাতত ধারনা করা হচ্ছে। 
 
 

সর্বশেষ আপডেট: