শুরু হয়ে গেল IPL 2026 । কিন্তু, একটু ভিন্নভাবেই শুরু হল চলতি বছরের আইপিএল। প্রতি বছরেই জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে সূচনা হয় আইপিএলের। কিন্তু, এই বছর ব্যতিক্রম। আইপিএলের প্রথম ম্যাচের আগে এই বছর কোনও উদ্বোধনী অনুষ্ঠান হয়নি। পরিবর্তে ম্যাচ শুরুর আগে পালন করা হয়েছে এক মিনিটের নিরবতা। হাতে কালো আর্ম ব্যান্ড পরেছেন খেলোয়াড়রা। কিন্তু কেন?
সূত্রের খবর, গতবছর আইপিএল ট্রফি জয় করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। যদিও, তাদের ট্রফি সেলিব্রেশনের অনুষ্ঠানের পরিণতি হয়েছিল ভয়াবহ। প্রাণ হারিয়েছিলেন ১১ জন সমর্থক। আহত হয়েছিলেন ৩০ জনেরও বেশি। সেই বিষয়টির উপর লক্ষ্য রেখেই প্রয়াতদের শ্রদ্ধাজ্ঞাপনের উদ্দেশ্যে কোনও জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়নি। পরিবর্তে তাদের শ্রদ্ধাজ্ঞাপনের উদ্দেশ্যে ম্যাচ শুরুর আগে পালন করা হয়েছে এক মিনিটের নীরবতা। মাঠে হাতে কালো আর্মব্যান্ড পরে নেমেছেন দুই দলের খেলোয়াড়েরা।
প্রসঙ্গত, চলতি আইপিএল মরশুমের প্রথম ম্যাচে মুখোমুখি গতবারের চ্যাম্পিয়ান রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। প্রথম ম্যাচেই আইপিএলে কার্যত হাইভোল্টেজ লড়াই। টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আরসিবি। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে খেলা।
