Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 01/04/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Italy vs Bosnia: ট্রাইব্রেকারে স্বপ্নভঙ্গ! টানা তৃতীয়বার বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে ব্যর্থ Italy

Loading... খেলা
Italy vs Bosnia: ট্রাইব্রেকারে স্বপ্নভঙ্গ! টানা তৃতীয়বার বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে ব্যর্থ Italy
#bosnia and herzegovina vs italy #italy national football team #fifa world cup #italy #world cup qualifires #ফুটবল #খেলা #ইতালি #ফুটবল খবর

২০১৯, ২০২১ -এর পর এবার ২০২৬। পরপর তিনবার বিশ্বকাপ ফুটবল খেলার স্বপ্নভঙ্গ হল ইতালির। টাইব্রেকারে স্বপ্নভঙ্গ। দলের প্রথম একাদশে একাধিক উচ্চ মানের খেলোয়াড়ের উপস্থিতি থাকলেও ভাগ্যদেবী সহায় হলেন না। আগামী বিশ্বকাপের মঞ্চেও দেখা মিলবে না ইতালির। চারবারের বিশ্বচ্যাম্পিয়ান দল এবারেও বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে ব্যর্থ।


মঙ্গলবার রাতে ইউরোপিয়ান কোয়ালিফায়ার্সের ফাইনালে বসনিয়া অ্যান্ড হার্জেগোভনিয়ার মুখোমুখি হয়েছিল দ্য ব্লুজ। ম্যাচের শুরুটাও হয়েছিল স্বপ্নের মতোই। বিপক্ষের গোলকিপারের ভুল পাসের সুযোগ নিয়ে ১৫ মিনিটের মাথায় ইতালিকে দুরন্ত গোল করে এগিয়ে দেন ময়সে কিন। কিন্তু, ধাক্কা আসে ম্যাচের ৪১ মিনিটে। বিপক্ষের খেলোয়াড়কে বাজেভাবে স্লাইডিং ট্যাকেল করেন ইতালির ডিফেন্ডার আলেজান্দ্রো বাস্তোনি। এই ফাউলের পরে সোজা রেড কার্ড দেখান রেফারি। ফলে, দলের অন্যতম নির্ভরযোগ্য ডিফেন্ডার কে যেতে হয় মাঠের বাইরে। 


দ্বিতীয়ার্ধে আক্রমণে ঝাঁঝ বাড়ায় বসনিয়া অ্যান্ড হার্জেগোভনিয়া। ৭৯ মিনিটের মাথায় একাধিক প্লেয়ারের জড়াজড়ির মধ্যে ডোনারুমা কে টপকে ইতালির গোললাইন অতিক্রম করে যায় বল। ম্যাচে সমতায় ফেরে বসনিয়া অ্যান্ড হার্জেগোভনিয়া। নির্ধারিত সময়ে আর কোনও গোল হয়নি। ফলে, খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানেই ৪-১ গোলের বড় ব্যবধানে হেরে যায় ইতালি। আরও একবার ভেঙে যায় তাদের বিশ্বকাপ খেলার স্বপ্ন। ২০১৪ সালের পর প্রথমবার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে বসনিয়া অ্যান্ড হার্জেগোভনিয়া। ইউরোপ মহাদেশের দক্ষিণ-পূর্ব অংশে বলকান উপদ্বীপে অবস্থিত দেশটির জন্য এটি স্বপ্নের সময়। 
 

সর্বশেষ আপডেট: