Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 15/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Japan vs Netherlands: দু'বার পিছিয়ে পড়েও দুরন্ত কামব্যাক! নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান

Loading... খেলা
Japan vs Netherlands: দু'বার পিছিয়ে পড়েও দুরন্ত কামব্যাক! নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান
#Japan Football Team #Netherlands #Football #Sports #daichi kamada #খেলা #বিশ্বকাপ ম্যাচ আপডেট #জাপান ম্যাচ #ফুটবল খবর #খেলা খবর

তথাগত ঘোষ, শেফিল্ড টাইমস স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে ইউরোপিয়ান হেভিওয়েট দলের বিরুদ্ধে ড্র দিয়ে নিজেদের অভিযান শুরু করল জাপান। ভারতীয় সময় রবিবার মধ্যরাতে মুখোমুখি হয়েছিল জাপান (Japan) ও নেদারল্যান্ডস (Netherlands)। গ্রুপ পর্বের এই খেলাটি শেষ হয়েছে ২-২ স্কোরলাইনে। ম্যাচে দুইবার এগিয়ে গিয়েও তিন পয়েন্ট অর্জন করতে ব্যর্থ হল নেদারল্যান্ডস। একইভাবে অপরদিকে, দুইবার পিছিয়ে পড়েও দুরন্ত কামব্যাকের সৌজন্যে এক পয়েন্ট অর্জন জাপানের। বিশ্বকাপের মঞ্চে এই ড্র তাদের আগামী দিনের জন্য বাড়তি অক্সিজেন প্রদান করবে। 


জাপান ও নেদারল্যান্ডসের ম্যাচে এদিন শুরু থেকেই ছিল টানটান উত্তেজনা। যদিও, বল পজিশন রাখার দিক থেকে কিছুটা এগিয়ে নেদারল্যান্ডস। ম্যাচে শুরু থেকেই জাপান চাপে রেখেছিল নেদারল্যান্ডস কে। প্রথমার্ধে দুই দলই বেশ কয়েকটি আক্রমণ করলেও গোলের মুখ খুলতে ব্যর্থ হয়। প্রথমার্ধের খেলা শেষ হয় গোলশূন্যভাবে। আসল চমক অপেক্ষা করছিল ম্যাচের দ্বিতীয়ার্ধে। 


দ্বিতীয়ার্ধে শুরু থেকেই দুটি দলই জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে। ম্যাচের ৫১ মিনিটের মাথায় এগিয়ে যায় নেদারল্যান্ডস। রায়ান গ্র্যাভেনবার্চের বাড়ানো বল নিখুঁত দক্ষতায় হেড দিয়ে জালে জড়িয়ে দেন অভিজ্ঞ ডাচ ডিফেন্ডার ভার্জিল ভ্যান ডাইক। যদিও, খুব বেশি সময় এই লিড ধরে রাখতে পারেনি নেদারল্যান্ডস। গোলবক্সের বাইরে থেকে নেওয়া জোরালো শটে নেদারল্যান্ডসের গোলকিপার কে পরাস্ত করেন কেইটো নাকামুরা (Keito Nakamura)। ম্যাচে সমতায় ফেরে জাপান। 


পরবর্তী চমক আসে ৬৪ মিনিটে। চমকপ্রদ শটে দুর্দান্ত গোল করে পুনরায় নেদারল্যান্ডস কে এগিয়ে দেন ক্রিসেনসিও সামারভিল। একটা সময় মনে হচ্ছিল, তিন পয়েন্ট অর্জনে সক্ষম হয়ে উঠবে ডাচেরা। কিন্তু, ম্যাচের শেষদিকে আক্রমণে ঝাঁঝ বাড়ায় জাপান। ৮৯ মিনিটের মাথায় লম্বা লাফে দুরন্ত হেড দিয়ে বল জালে জড়িয়ে দেন ডাইচি কামাডা। তাঁকে উদ্দেশ্য করে বড় বাড়িয়েছিলেন কোকি ওগাওয়া। ম্যাচ শেষ হয় ২-২ স্কোরলাইনেই। 


গত বেশ কয়েক বছর ধরে ভালো পারফর্ম করলেও বিশ্বকাপের ট্রফি অধরা নেদারল্যান্ডসে। অপরদিকে একইভাবে জাপানও ভালো পারফর্ম্যান্স সত্ত্বেও নক আউট পর্বে বেশি দূর যেতে সক্ষম হয়নি। আগামীতে দুই দলেরই লক্ষ্য থাকবে তাদের এই ধারা ভেঙে নতুন দৃষ্টান্ত তৈরি করার। 
 

সর্বশেষ আপডেট: