শেফিল্ড টাইমস স্পোর্টস ডেস্ক: এবারের মেগা টুর্নামেন্টের প্রথম এশীয় দল হিসাবে নক আউট পর্বে জায়গা করে নিল জাপান। শুক্রবার ভোরে সুইডেনের সঙ্গে ১-১ ড্র করলেন দাইজেন মেডারা। সুইডেনের বিরুদ্ধে অবশ্য জয়ের আশা করেছিলেন জাপানি ভক্তরা। কারণ আগের ম্যাচে ৫-১ বিধ্বস্ত হয়ে খেলতে নেমেছিল সুইডিশ বাহিনী। কিন্তু জাপানি আক্রমণ রুখে দিয়ে বিশ্বকাপ নকআউটে সুইডেনও। গ্রুপ এফের প্রথম ম্যাচে জাপানের প্রতিপক্ষ ছিল নেদারল্যান্ডস, যারা পাঁচ গোল দিয়েছে সুইডেনকে। সেই ডাচ বাহিনীর বিরুদ্ধে প্রথম ম্যাচ ২-২ ড্র করেছিল জাপান। দ্বিতীয় ম্যাচেই একেবারে দাপুটে মেজাজে দেখা গিয়েছিল সামুরাই বাহিনীকে। তিউনিশিয়াকে একেবারে নাজেহাল করে দেন দাইচি কামাডারা।
৪-০ জিতে আত্মবিশ্বাসে ভরপুর জাপানি ব্রিগেড শুক্রবার ভোরে খেলতে নেমেছিল সুইডেনের বিরুদ্ধে। কিন্তু এদিন নিজেদের শক্তির তুলনায় খানিকটা ফ্যাকাশে ফুটবল খেলল জাপান। তবে নকআউটের টিকিট হাতে পেতে সমস্যা হল না। প্রথমার্ধে বেশ রক্ষণাত্মক ফুটবল খেলে দুই দলই। সেই ডিফেন্স ভেদ করে গোলের চেষ্টা হলেও কেউই বাজিমাত করতে পারেনি। বরং দ্বিতীয়ার্ধে এসে আক্রমণ খানিকটা বাড়াতে শুরু করে জাপান। জয়ের জন্য মরিয়া মনোভাব দেখা যাচ্ছিল আয়াসে উইডাদের মধ্যে। ৫৬ মিনিটে এসে মেডার গোল। কিন্তু সেই গোলের পরও দমে না গিয়ে জাপানকে রুখে দিতে কার্যত জানপ্রাণ লড়িয়ে দেয় সুইডেন। মাত্র মিনিট ছয়েকের মাথায় জাপান রক্ষণের একটা ভুল। তাতেই স্কোরলাইন ১-১ করে দিলেন অ্যান্থনি এলাঙ্গা। ৯০ মিনিটের শেষে এটাই ম্যাচের ফলাফল।
.jpeg)
