Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

বৌদির সাথে প্রেম, পথের কাঁটা সরাতে মুর্শিদাবাদে স্ত্রী কে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

Loading... খেলা
বৌদির সাথে প্রেম, পথের কাঁটা সরাতে মুর্শিদাবাদে স্ত্রী কে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে
#News #extramarital affair #crime #Murder #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ: ফের একই পরিবারের মধ্যে পরকিয়া সম্পর্কের জটিলতার কারনে খুন গৃহবধূ। চাঞ্চল্যকর ঘটনা মুর্শিদাবাদে। বৌদির সাথে প্রেমের সম্পর্ক, পথের কাটা সরাতে স্ত্রীকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। মৃত গৃহবধূর নাম রেখা বিবি (২৮)। সোমবার সকালে ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের ডোমকলের ঘোড়ামারা মাঠপাড়া এলাকায়। ঘটনার পর মৃতদেহ উদ্ধার করে ডোমকল থানার পুলিশ। সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

{link}

সূত্রের খবর, ১০ বছর আগে ডোমকলের মোহনপুর বটতলা এলাকার রেখা বিবির সাথে বিবাহ হয় ডোমকলেরিই ঘোড়ামারা মাঠপাড়ার বানাত মন্ডলের। প্রথমদিকে সবকিছু ছিল ঠিকঠাকই। সুখে সাচ্ছন্দ্যে চলছিল সংসার। সংসারে আসে কন্যা সন্তান। তার বছরখানেক পর থেকেই বৌদির সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বানাত মন্ডলের বলে অভিযোফ। কিন্তু ঐ সম্পর্কে বাধা হয়ে দাড়ায় তার স্ত্রী রেখা বিবি। সেই কারনেই গভীররাতে নিজের ঘরেই রেখা বিবিকে গলাই ফাঁস এবং মারধর করে খুন করা হয় বলে অভিযোগ। মৃত্যুর খবর পেয়ে সোমবার সকালে পরিবারের লোকজন ছুটে যায় তার বাড়িতে। সেখানে মৃতদেহ দেখেই খবর দেই পুলিশকে। তারপরেই বাড়ি ছেড়ে চম্পট দেয় অভিযুক্ত বানাত মন্ডল। ঘটনার খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ডোমকল থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। খোঁজ চলছে অভিযুক্ত যুবকের। 

সর্বশেষ আপডেট: