শেফিল্ড টাইমস স্পোর্টস ডেস্ক: জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হল বিশ্বকাপ ফুটবল ২০২৪। প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল আয়োজক দেশ মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকা। আর প্রথম ম্যাচেই লালকার্ডের ধাক্কায় জেরবার দুই টিম। নিজেদের প্রথম ম্যাচে সহজ জয় পেয়েছে মেক্সিকো। অপরদিকে ২০২৬ –এর বিশ্বকাপের মঞ্চে দক্ষিণ আফ্রিকার কাছে কার্যত একটি ভয়াবহ দুঃস্বপ্ন হয়ে উঠেছে তাদের প্রথম ম্যাচ। মেক্সিকোর বিরুদ্ধে লালকার্ড দেখেছেন দুইজন সাউথ আফ্রিকান খেলোয়াড়। অপরদিকে একইভাবে লালকার্ড দেখেছেন মেক্সিকান ফুটবলার সেজার মন্তেস। এই বিষয়টি মেস্কিকোকেও বেশ কিছুটা চাপে রাখবে। ম্যাচ শেষ হয়েছে ২-০ স্কোরলাইনে। ম্যাচে হওয়া গোলের তুলনায় লালকার্ডের সংখ্যা বেশি।
এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণ ঝাঁঝ বাড়িয়েছিলেন মেক্সিকোর ফুটবলাররা। হাই প্রেসিং ফুটবল খেলছিলেন জেভিয়ার এগুয়ারের টিম। ম্যাচ শুরু হওয়ার ৯ মিনিটের মাথায় দক্ষিণ আফ্রিকার ডিফেন্সের ভুল থেকে দলকে ১-০ গোলে এগিয়ে দেন জুলিয়ান কুইনোনেস। পরবর্তীতে প্রথমার্ধে ম্যাচে বেশ কয়েকটি সুযোগ এলেও গোল করতে ব্যর্থ হন মেক্সিকোর খেলোয়াড়েরা।
দ্বিতীয়ার্ধে খেলা শুরুর দশ মিনিট পর ৫০ মিনিটের মাথায় রেড কার্ড দেখেন দক্ষিণ আফ্রিকার ইয়াইয়া সিথল (Yaya Sithole)। ম্যাচের প্রথম লাল কার্ড। ম্যাচের ৬৭ মিনিটের মাথায় রবার্টো অ্যালভার্দোর পাস থেকে নিঁখুত দক্ষতায় হেড করে Mexico কে ২-০ গোলে এগিয়ে দেন রাউল জিমিনেজ (raúl jiménez)। ম্যাচের পরবর্তী নাটকীয় মুহূর্ত আসে ৮৪ মিনিটে। বিপক্ষের খেলোয়াড়ের বডি পুশ সামলে এগিয়ে যাওয়ার লক্ষ্যে তাঁর মাথায় আঘাত করে বসেন South Africa -র খেলোয়াড় থেম্বা জুয়েন। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (VAR) –এর সহায়তা নিয়ে সরাসরি তাঁকে রেড কার্ড দেখান রেফারি উইলটন পেরেরা সাম্পায়ো।
পরবর্তীতে অতিরিক্ত সময়ের এক মিনিটের মাথায় গোলবক্সের সামনে বিপক্ষের খেলোয়াড়কে বাজেভাবে ফাউল করার কারণে লালকার্ড দেখেন মেক্সিকোর সিজার মন্তেস। ২-০ স্কোরলাইনেই শেষ হয় খেলা। সম্পূর্ণ ম্যাচ জুড়ে লাল কার্ড দেখলেন মোট তিনজন খেলোয়াড়। দক্ষিণ আফ্রিকার দুজন ও মেক্সিকোর একজন।
ফুটবল বিশেষজ্ঞদের মতে, প্রথম ম্যাচেই দলের দুইজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের লাল কার্ড দেখা বড়সড় সমস্যায় ফেলতে চলেছে দক্ষিণ আফ্রিকার দল কে। প্রথম একাদশের এই দুইজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের কেউই পরবর্তী ম্যাচ খেলতে পারবেন না। একইভাবে সিজার মন্তেস –এর লালকার্ডও দুশ্চিন্তায় রাখবে মেক্সিকোর শিবির কে।
