Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 11/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Mexico vs South Africa: পিটার ডিউরি থেকে শাবালালা! ২০১০ -এর স্মৃতি ফিরছে ২০২৬ -এর উদ্বোধনী ম্যাচে

Loading... খেলা
Mexico vs South Africa: পিটার ডিউরি থেকে শাবালালা! ২০১০ -এর স্মৃতি ফিরছে ২০২৬ -এর উদ্বোধনী ম্যাচে
#Mexico #South Africa #Football #FIFA #FIFA World Cup #Sports News #FIFA WC News #বিশ্বকাপ #পিটার ডিউরি #বিশ্বকাপ খবর #ফুটবল

তথাগত ঘোষ: সাল ২০১০, দক্ষিণ আফ্রিকায় বসেছে বিশ্বকাপের আসর। ইতিমধ্যেই শাকিরার ওয়াকা ওয়াকা গানে নাচছে গোটা বিশ্ব। বিশ্বকাপের প্রথম ম্যাচে মুখোমুখি আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকা এবং মেক্সিকো। ধারাভাষ্যকারের আসনে কিংবদন্তি পিটার ডিউরি। ম্যাচের সময় তখন ৫৫ মিনিট। কাগিসো ডিগাকই মাঝমাঠ থেকে ডিফেন্স চেরা পাস বাড়া সিফিউ শাবালালা কে। বাঁ পায়ের দুরন্ত শটে বল জালে জড়িয়ে দেন তিনি। বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে অন্যতম সেরা মুহূর্ত। তাঁর সেই নিখুঁত গোল কে ঐতিহাসিক করে তোলে পিটার ডিউরির (Peter Drury) -র কমেন্ট্রি। 


জীবনে পরবর্তী সময়ে একটি সাক্ষাৎকারে কিংবদন্তী ধারাভাষ্যকার নিজে উল্লেখ করেছেন, জীবনে বহু ঐতিহাসিক ফুটবল মুহূর্তকে নিজের কন্ঠের মাধ্যমে রূপ দিলেও, তাঁর কাছে এখনও সেরার সেরা এই দক্ষিণ আফ্রিকার হয়ে করা শাবালালা –র এই গোল। তাঁর সেই মুহূর্তে করা ধারাভাষ্য আজীবন ফুটবলের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। 


চমকপ্রদভাবে ২০১০ সালের ফুটবল বিশ্বকাপের এই প্রথম ম্যাচেরই পুনরাবৃত্তি হতে যাচ্ছে ২০২৬ সালে। মেক্সিকো-মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় আয়োজিত বিশ্বকাপের প্রথম ম্যাচেও মুখোমুখি হচ্ছে মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকা। পার্থক্য একটাই, সেবার আয়োজক দেশ ছিল দক্ষিণ আফ্রিকা, এবারে তিনটি আয়োজক দেশের মধ্যে একটি মেক্সিকো। আয়োজক দেশ হিসাবে মেক্সিকো প্রথম ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকার সঙ্গে। ফুটবলের মাহাত্ম্য এখানেই। এমনি এমনি ফিফা ওয়ার্ল্ড কাপ ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ –এর শিরোপা অর্জন করেনি। এর পিছনে এমন একাধিক কারণের পাহাড় রয়েছে। 

সর্বশেষ আপডেট: