Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

ফের হাসপাতালে ভর্তি মিলখা সিং

Loading... খেলা
ফের হাসপাতালে ভর্তি মিলখা সিং
#Milkha singh #Health Update #Athletics #Legend #West Bengal #4th June #India সংবাদ #ক্রীড়া

কিছুটা সুস্থ হয়ে ওঠায় হাসপাতাল থেকে বাড়ি গিয়েছিলেন। তবে শরীরে অক্সিজেন মাত্রার আচমকা পতন হওয়ায় বৃহস্পতিবার ফের হাসপাতালে ভর্তি করতে হল কিংবদন্তিকে।
করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে তাঁর স্ত্রীও করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। তবে মিলখা সিংহ কিছুটা সুস্থ হয়ে ওঠায় হাসপাতাল থেকে বাড়ি গিয়েছিলেন। তাঁর ছেলে তথা বিখ্যাত গল্ফার জীভ মিলখা সিংহ জানিয়েছিলেন, সুস্থ রয়েছেন মিলখা। শনিবার রাতেই অক্সিজেন স্যাচুরেশন লেভেল অনেকটা কমে যাওয়ায় তাঁকে স্থানান্তরিত করতে হয়েছে আইসিইউতে।

{link}

রবিবার মোহালির বেসরকারি হাসপাতালটির পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছে, 'ওঁর পরিবারের অনুরোধে মিলখা সিংহকে হাসপাতাল থেকে ছাড়া হল। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে অক্সিজেন ও নিউট্রিশনাল সাপোর্টে রয়েছেন তিনি। এদিকে, মিলখার সিংহের স্ত্রীকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছে। গতরাতে তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা অনেকটা কমে যাওয়াতেই এই পদক্ষেপ। এই মুহূর্তে তাঁর শারীরিক অবস্থাও স্থিতিশীল।'

{link}

মিলখাপুত্র তথা বিখ্যাত গল্ফার জিভ মিলখা সিং বলছেন, “গত কয়েকদিন খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে কেটেছে। বাবা-মা দুজনই অক্সিজেন সাপোর্টে রয়েছেন। তবে আপাতত তাঁদের অবস্থা স্থিতিশীল। আমাদের বিশ্বাস, খুব তাড়াতাড়ি এই লড়াই জিতে ফিরবেন তাঁরা।‘ফ্লায়িং শিখ’র দ্রুত আরোগ্য কামনা করছেন অগণিত অনুরাগীরা।   

সর্বশেষ আপডেট: