Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 20/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Morocco vs Scotland: ৭১ সেকেন্ডে সাইবারির করা একমাত্র গোলে জয়ী মরোক্ক

Loading... খেলা
Morocco vs Scotland: ৭১ সেকেন্ডে সাইবারির করা একমাত্র গোলে জয়ী মরোক্ক
#Morocco #Morocco Football Team #Scotland #Ismael Saibari #FIFA World Cup #ফুটবল #মরোক্ক #বিশ্বকাপ ফুটবল #খেলার খবর #মরোক্ক খেলার খবর

তথাগত ঘোষ, শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হয়েছিল মরোক্ক। সেই ম্যাচ শেষ হয়েছিল ১-১ স্কোরলাইনে। প্রথম ম্যাচে দুরন্ত পারফর্ম্যান্স সত্ত্বেও জয় অধরা ছিল মরোক্কর। অবশেষে শুক্রবার স্কটল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেল গতবারের সেমিফাইনালিস্টরা। ম্যাচে ১-০ গোলে জয়ী হয়েছে আফ্রিকার দেশটি। মরোক্কর হয়ে একমাত্র গোলটি করেছেন ইসমাইল সাইবারি। অন্যদিকে একইভাবে ম্যাচে নজর কেড়েছে স্কটল্যান্ডের অদম্য হার না মানা লড়াই। এদিন গোল না করতে পারলেও শেষের দিকে মরোক্ককে বেশ চাপে ফেলে দিয়েছিল স্কটল্যান্ডের ফুটবল টিম। 

প্রসঙ্গত, Morocco বনাম Scotland –এর ম্যাচে হওয়া একমাত্র গোলটিরও অভিনবত্ব রয়েছে। খেলা শুরু হওয়ার মাত্র কিছু সময় পরেই গোল উদযাপনের সুযোগ পেয়ে যান মরোক্কর সমর্থকেরা। কিছু সময় এই ক্ষেত্রে মাত্র ৭১ সেকেন্ড। মাঝমাঠ থেকে বল পেয়ে গোলের উদ্দেশ্যে দৌড় লাগান মরোক্কর আক্রমণভাগের খেলোয়াড় ইসমাইল সাইবারি। বক্সের ডানদিকে ঢুকে পাস বাড়ানোর জন্য মাথা তুলে তাকান তিনি। সেই সময়েই সুযোগ বুঝে আচমকাই মাথা নামিয়ে গোল লক্ষ্য করে চকিতে ডান পায়ে জোরালো শট মারেন সাইবারি। গোলরক্ষক সেইভাবে বুঝে ওঠার আগেই বুলেটের গতিতে তাঁর পা থেকে বের হওয়া শটে বল জড়িয়ে যায় গোলে। শেষ পর্যন্ত সাইবারির করা এই একমাত্র গোলই ম্যাচে তিন পয়েন্টের ক্ষেত্রে প্রধান ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। প্রসঙ্গত, ব্রাজিলের বিরুদ্ধে ১-১ ড্র –এর ক্ষেত্রেও একমাত্র গোলদাতা ছিলেন এই ইসমাইল সাইবারি। অল্প সময়েই বিশ্বকাপে দুর্দান্ত দুটি গোলের কারণে সমর্থকদের নজর কেড়েছেন তিনি।  

ম্যাচের দ্বিতীয়ার্ধে মরোক্কর উপর রীতিমতো চাপ সৃষ্টি করেছিল স্কটল্যান্ড। এমনকি দ্বিতীয়ার্ধে ৬০ মিনিটের মাথায় একটি প্রাপ্য পেনাল্টি থেকে বঞ্চিত হওয়ার অভিযোগও করতে পারেন স্কটিশ সমর্থকেরা। বক্সের মধ্যে স্কট ম্যাকটমিনেই পড়ে গেলেও ফাউল দেননি রেফারি। ভিএআর –এর কাছেও সিদ্ধান্ত পর্যালোচনার জন্য যায়নি। বক্সের মধ্যে বিপক্ষের রক্ষণভাগের পায়ে আটকেই পড়ে যান ম্যাকটমিনেই। এই ক্ষেত্রে একটি পেনাল্টি পেলেও পেতে পারত স্কটল্যান্ড। কিন্তু, দুর্ভাগ্যবশত কোনও পয়েন্ট ছাড়াই মাঠ ছাড়তে হয়েছে তাদের।

চার পয়েন্টের সৌজন্যে ইতিমধ্যেই গ্রুপ সি –এর শীর্ষে পৌঁছে গিয়েছে মরোক্ক। তাদের গ্রুপ পর্বের শেষ ম্যাচ হাইতির বিরুদ্ধে। অপরদিকে, বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের প্রতিপক্ষ হতে চলেছে ব্রাজিল। 
 

সর্বশেষ আপডেট: