Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

ব্যাডমিন্টনে ইতিহাস গড়লেন সিন্ধু, দুরন্ত কামব্যাকের সৌজন্যে সোনাজয়ী লক্ষ্য সেন

Loading... খেলা
ব্যাডমিন্টনে ইতিহাস গড়লেন সিন্ধু, দুরন্ত কামব্যাকের সৌজন্যে সোনাজয়ী লক্ষ্য সেন
#news #sports #commonwealth games 2022 #Badminton #Gold Medal #PV Sindhu #Lakshya Sen #India #সংবাদ

নিজস্ব সংবাদদাতাঃ ব্যাডমিন্টনে জয়জয়াকার ভারতের। এই প্রথমবার ব্যাডমিন্টনে দুটি সিংগেলস ইভেন্টেই সোনা এলো ভারতীয় শিবিরে। ওমেনস সিংগেলস-এ এবার যেন সোনা জয়ের লক্ষ্যে বদ্ধপরিকর হয়েই নেমেছিলেন পিভি সিন্ধু। অন্যদিকে মেনস সিংগেলস-এ প্রথম সেটে পরাজিত হওয়ার পরেও দুরন্ত কামব্যাকের সৌজন্যে সোনা ঘরে তুলেছেন লক্ষ্য সেন। 

{link}
সোমবার দুপুরে ওমেনস সিংগেলস ইভেন্টে কানাডিয়ান প্রতিপক্ষের বিরুদ্ধে ফাইনালে নেমেছিলেন পিভি সিন্ধু। কানাডিয়ান প্রতিপক্ষ লড়াই করলেও ম্যাচে নিজের আধিপত্য বজায় রেখেছিলেন সিন্ধু। বিপক্ষের বিরুদ্ধে ২১-১৫, ২১-১৩ স্ট্রেট সেটে ম্যাচ জিতে নেন তিনি। ২০১৪ কমনওয়েলথ গেমসে জিতেছিলেন ব্রোঞ্জ, ২০১৮ কমনওয়েলথ গেমসে জিতেছিলেন রুপো আর ২০২২-এ জিতলেন সোনা। অবশেষে কমনওয়েলথ গেমসে সোনা জয়ের স্বপ্ন পূরন হল তার। 

{link}
অন্যদিকে ফাইনালে মালয়েশিয়ার প্রতিপক্ষের বিরুদ্ধে শুরুটা খুব একটা ভালো হয়নি লক্ষ্য সেনের। প্রথম সেটে ১৯-২১ এ হেরে যান তিনি। লড়াই করেও প্রথম সেটে জয় আসেনি। তারপরের সেটে দাপুটে কামব্যাকের সৌজন্যে ম্যাচে ফিরে আসেন তিনি। সেটটিতে ২১-৯ এর বড়ো ব্যাবধানে জয় আসে তার পক্ষে। তৃতীয় বা ফাইনাল সেট-এও হয় দুরন্ত লড়াই। মালয়েশিয়ান প্রতিপক্ষও এক ইঞ্চিও জমি ছাড়তে ইচ্ছুক ছিলেন না। দুই পক্ষের হাড্ডাহাড্ডি লড়াই শেষে ২১-১৬ তে ফাইনাল সেট জিতে সোনা জয়ের স্বপ্নপূরন করেন তিনি। মেনস সিংগেলস ইভেন্টে সোনা ছাড়াও ব্রোঞ্জ মেডেলও জয় করেছে ভারত।   

সর্বশেষ আপডেট: