Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

ব্যারাকপুর থেকে শিয়ালদহ যাওয়ার পথে চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু নাইজেরিয়ান ফুটবলারের

Loading... খেলা
ব্যারাকপুর থেকে শিয়ালদহ যাওয়ার পথে চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু নাইজেরিয়ান ফুটবলারের
#news #sports #football #Nigerian footballer dies on a train accident #Sealdah #West Bengal #সংবাদ

নিজস্ব সংবাদদাতাঃ চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু হল নাইজেরিয়ান ফুটবলারের। মৃত ফুটবলারের নাম এন গুয়েসান(N. Guessan) বয়স ২৪ বছর। ব্যারাকপুরের দিক থেকে শিয়ালদা থেকে যাওয়ার সময় টিটাগর গান্ধী প্রেম নিবাসের কাছে আসতেই আচমকা ট্রেন থেকে পড়ে যায় সে। ঘটনাস্থলে গুরুতর আহত হন ফুটবলার। ২ ও ৩ নম্বর লাইনের মাঝখানে পড়ে যাওয়ার পর কোনোক্রমে নিজের চেষ্টায় সে কিছুদূর এগোয় সে। 

{link}
আহত অবস্থায় তাকে গান্ধী প্রেম নিবাস আশ্রমের পাশে পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা। তাৎক্ষণিক আহত অবস্থায় নাইজেরিয়ান ফুটবলার কে নিয়ে যাওয়া হয় ব্যারাকপুর বি এন বোস মহাকুমা হাসপাতালে। সেখানেই শুরু হয় প্রাথমিক চিকিৎসা। চিকিৎসাধীন অবস্থায় ঘন্টা দুয়েক বেঁচে থাকার পরেই মৃত্যু হয় তার। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ব্যারাকপুর রেল পুলিশ। ঘটনার পরই ক্ষোভে স্থানীয়রা। রেল যাত্রী ও স্থানীয় একটি অংশের অভিযোগ, চলন্ত ট্রেন থেকে পড়ে যাওয়ার পরেই যদি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হত, তা হলে হয়তো বাঁচানো যেত গেসানকে। তবে এ ব্যাপারের রেলের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

সর্বশেষ আপডেট: