Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 28/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Portugal vs Colombia: অফসাইডে মানরক্ষা পর্তুগালের! উজবেকিস্তান কে হারিয়ে নকআউটে DR Congo

Loading... খেলা
Portugal vs Colombia: অফসাইডে মানরক্ষা পর্তুগালের! উজবেকিস্তান কে হারিয়ে নকআউটে DR Congo
#Portugal #Colombia #Portugal vs Colombia Result #DR Congo #Ronaldo #FIFA World Cup #খেলার খবর #পর্তুগাল খবর #পর্তুগাল ম্যাচ রেজাল্ট #রোনাল্ডো খবর

তথাগত ঘোষ, শেফিল্ড টাইমস স্পোর্টস ডেস্ক: রবিবার সকালে বিশ্বকাপের মঞ্চে ঘটে যেতে পারত আরও একটি বড় অঘটন! কিন্তু, অফসাইডের কারণে মানরক্ষা হল রোনাল্ডোর পর্তুগালের। নাহলে পর্তুগালের বিরুদ্ধে জয়লাভ করে বিশ্বকাপের মঞ্চে বড় অঘটন ঘটিয়ে ফেলত কলম্বিয়া। রবিবার ভোর পাঁচটায় মুখোমুখি হয়েছিল পর্তুগাল ও কলম্বিয়া। সম্পূর্ণ ম্যাচ জুড়ে নজরকাড়া ফুটবল খেলেছে দুই দল। ম্যাচ শেষ হয়েছে গোলশূন্যভাবে। তবে, পারফর্ম্যান্সের দিক থেকে অনেকটাই বাড়তি সুনাম অর্জন করবে কলম্বিয়া। সম্পূর্ণ ম্যাচ জুড়েই পর্তুগাল কে চাপে রেখেছে দক্ষিণ আমেরিকার দেশটি। সামান্য ভুলের কারণে অফসাইড না হলে তিন পয়েন্টও পেয়ে যেতে পারত তাঁরা।

ম্যাচ শুরুর আগেই পরবর্তী রাউন্ড নিশ্চিত ছিল দুই দেশেরই। কিন্তু, কোন টিম গ্রুপ শীর্ষে শেষ করবে সেই নিয়েই ছিল আজকের লড়াই। একইসঙ্গে শীর্ষে অবস্থানকারী দলের জন্য নকআউট পর্বের রাস্তাও সহজ হতে চলেছে। সেই কারণেই এই ম্যাচটিতে বাড়তি গুরুত্ব প্রদান করেছিল দুই দল। তবে, কলম্বিয়া যে পর্তুগালের বিরুদ্ধে মাঠজুড়ে এইভাবে দাপট দেখাতে পারবে তা ভাবেননি অনেকেই। যদিও, পর্তুগালের কাছেও গোলের সুযোগ এসেছিল। সেই সুযোগ কাজে লাগাতে পারেননি পর্তুগালের খেলোয়াড়েরা। 

পর্তুগালের তুলনায় ম্যাচে পারফর্ম্যান্সে সবদিক থেকেই এগিয়ে কলম্বিয়া। বল পজিশন থেকে পাসিং সবদিকেই এগিয়ে রয়েছে তাঁরা। সম্পূর্ণ ম্যাচ জুড়ে ২৪ টি শট নিয়েছেন কলম্বিয়ার খেলোয়াড়েরা। কিন্তু, গোল আসেনি। ৯০ মিনিটের পর অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে হেড দিয়ে দুরন্ত গোল করেন কলম্বিয়ার ডাভিনসন স্যাঞ্চেজ। ভেবে নিয়েছিলেন হয়ত দলের জন্য জয়সূচক গোল এনে দিয়েছেন। কিন্তু, জুতোর সামান্য অংশ অফসাইড লাইনের বাইরে থাকার কারণে বাতিল হয় গোল। ম্যাচ শেষ হয় গোলশূন্যভাবেই। 

অপরদিকে একই গ্রুপে উজবেকিস্তান কে ৩-১ গোলে পরাজিত করে নকআউট পর্বের যোগ্যতা অর্জন করে নিয়েছে ডিআর কঙ্গো। তাদের দেশের জন্য এটি কার্যত উৎসবের সময়। নকআউট পর্বে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে খেলবে রোনাল্ডোর পর্তুগাল। অপরদিকে ঘানার মুখোমুখি হবে কলম্বিয়া। গ্রুপ পর্বের আগামী দিনের লড়াই কঠিন হতে চলেছে পর্তুগালের জন্য। 
 

সর্বশেষ আপডেট: