Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 14/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Qatar vs Switzerland: কাতারের শেষ মুহূর্তে গোলে নাটকীয় পরিসমাপ্তি! ড্র দিয়ে বিশ্বকাপ শুরু সুইজারল্যান্ডের

Loading... খেলা
Qatar vs Switzerland: কাতারের শেষ মুহূর্তে গোলে নাটকীয় পরিসমাপ্তি! ড্র দিয়ে বিশ্বকাপ শুরু সুইজারল্যান্ডের
#Qatar #Switzerland #FIFA World Cup #fifa live #breel embolo #news #সংবাদ #খেলা #কাতার বনাম সুইজারল্যান্ড #ম্যাচ রেজাল্ড #বিশ্বকাপ খবর #ফুটবল #খেলার খবর

তথাগত ঘোষ, শেফিল্ড টাইমস স্পোর্টস ডেস্ক: নাটকীয়ভাবে শেষ হল কাতার এবং সুইজারল্যান্ডের ম্যাচ। শুরু থেকেই ম্যাচে আধিপত্য ছিল সুইজারল্যান্ডের। কিন্তু, ছন্দপতন ঘটল ম্যাচের শেষলগ্নে। ম্যাচে একাধিকবার গোলের সুযোগ এলেও তা কাজে লাগাতে পারেনি সুইস ব্রিগেড। কিছুটা ম্যাচের গতির বিরুদ্ধেই শেষ মুহূর্তে গোলে চমক দিল কাতার। এক পয়েন্ট পকটস্থ করল এশিয়ার ফুটবল দল। অপরদকে তিন পয়েন্ট হাতছাড়া হল সুইজারল্যান্ডের। 


ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে সুইজারল্যান্ড। যদিও, একেবারে শুরুর দিকেই গোল করার একটি সুবর্ণ সুযোঘ এসেছিল কাতারের আক্রমণভাগের খেলোয়াড় এডলিমসন জুনিয়ারের কাছে। তিনি সেই সহজ সুযোগ নষ্ট না করলে প্রথমে এগিতে যেত কাতারই। ফাঁকায় বল পেয়েও গোলকিপার কে পরাস্ত করতে ব্যর্থ হন তিনি। পরবর্তীতে ম্যাচের ১৬ মিনিটের মাথায় একটি ৫০-৫০ বল ক্লিয়ার করতে গিয়ে বক্সে ফাউল করে বসেন কাতারের গোলরক্ষক। সেই সময় চোটও পান তিনি। ভার পর্যালোচনার পর সুইজারল্যান্ডের পক্ষে সিদ্ধান্ত গ্রহণ করেন। পেনাল্টি পায় গ্রানিথ জাকার দল। হলুদ কার্ড দেখেন কাতারের গোলকিপার মাহমুদ আবুনাদা।


ম্যাচের ১৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সুইজারল্যান্ড কে ১-০ গোলে এগিয়ে দেন ব্রিল এম্বোলো (Breel Embolo)। পরবর্তীতে প্রথমার্ধে আরও একাধিক আক্রমণ তৈরি করে সুইজারল্যান্ড। কিন্তু, তারিফ করতে হয় কাতারের গোলরক্ষকের। একাধিক আক্রমণ দক্ষতার সঙ্গে আটকে দেন তিনি। প্রথমার্ধের আরও একবার গোলের সুযোগ এসেছিল এডমিলসনের কাছে। কিন্তু তিনি সুযোগ কাজে লাগাতে পারেননি। প্রথমার্ধের খেলা শেষ হয় ১-০ স্কোরলাইনে। 


দ্বিতীয়ার্ধেও ম্যাচে দাপট বজায় রেখেছিল সুইজারল্যান্ড। একের পর এক আক্রমণ করতে থাকেন সুইস খেলোয়াড়েরা। কিন্তু, বল গোললাইন পার করেনি। মাঝে প্রতি আক্রমণে কাতারের কাছে সুযোগ এলেও সেই আক্রমণগুলি ছিল অত্যন্ত দুর্বল। চমক আসে অতিরিক্ত সময়ে। আচমকাই দ্রুত আক্রমণে উঠে আসে কাতার। ডানদিক থেকে গোলবক্সে নিখুঁত ক্রস বাড়ান হোমাম আহমেদ। তাঁর ভাসানো বলে দুরন্ত হেড দিয়ে দলকে সমতায় ফিরিয়ে নিয়ে আসেন বুয়ালেম খখি (Boualem Khoukhi)। তাঁর দুরন্ত হেডের দিকে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করার ছিল না সুইস গোলরক্ষকের। উচ্ছ্বাসে ফেটে পড়েন মাঠে উপস্থিত থাকা কাতারের সমর্থকেরা। অপরদিকে সুইজারল্যান্ডের গ্যালারি জুড়ে তখন শুধুই স্তব্ধতা। 


ম্যাচজুড়ে দুর্দান্ত পারফর্ম্যান্স উপহার দিয়েছেন কাতারের গোলরক্ষক। এই ড্র –এর পর ১ পয়েন্টই উদযাপন করতে দেখা যায় কাতারের খেলোয়াড়দের। ইউরোপিয়ান হেভিওয়েট টিমের বিরুদ্ধে এই জয় উদযাপনের মতোই। অপরদিকে, এককথায় একাধিক সুযোগ নষ্টের খেসারত দিতে হল সুইজারল্যান্ডকে। এই পয়েন্ট নষ্ট তাদের জন্য বড় আফসোসের কারণ হতে চলেছে। 
 

সর্বশেষ আপডেট: