তথাগত ঘোষ, শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপের মঞ্চে ফের অঘটন! পরপর দু’বার বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় ঘটল দুইবারের বিশ্বচ্যাম্পিয়ান উরুগুয়ের। শনিবার ভোরে স্পেনের মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকার দেশটি। পরবর্তী রাউন্ডের যোগ্যতা অর্জন করতে হলে, ম্যাচটি অন্ততপক্ষে ড্র করতে হত মার্সেলো বিয়েলসার টিম কে। কিন্তু, গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্পেনের বিরুদ্ধে পরাজিত হয়েছে উরুগুয়ে। ম্যাচ শেষ হয়েছে ১-০ স্কোরলাইনে। স্পেনের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেছেন অ্যালেক্স বেনা। গ্রুপ চ্যাম্পিয়ান হিসাবে পরবর্তী রাউন্ডের যোগ্যতা অর্জন করেছে স্পেন। একইসঙ্গে স্বপ্নের বিশ্বকাপে গ্রুপে দ্বিতীয় স্থান দখল করে পরবর্তী রাউন্ডে পৌঁছে গিয়েছে কাবো ভার্দে।
চলতি বিশ্বকাপ একেবারেই ভালো হল না উরুগুয়ের জন্য। প্রথম দুই ম্যাচে তুলনামূলকভাবে দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে পয়েন্ট নষ্ট করাই কার্যত তাদের বিদায়ের কারণ হয়ে দাঁড়ালো। একইভাবে সেইভাবে ভালো পারফর্মও করতে পারেননি উরুগুয়ের খেলোয়াড়েরা। শনিবার স্পেনের বিরুদ্ধেও একই ছবি দেখা গিয়েছে। আক্রমণে সেইভাবে স্পেনের রক্ষণভাগের উপর চাপ সৃষ্টি করতে পারেনি দক্ষিণ আমেরিকার দেশটি। ম্যাচের ৪২ মিনিটে স্পেনের হয়ে একমাত্র গোল করেন অ্যালেক্স বেনা। ম্যাচের অতিরিক্ত সময়ের শেষদিকে লালকার্ড দেখেন উরুগুয়ের অগাস্টিন ক্যানোবিও। তার কিছুক্ষণ পরেই ম্যাচ শেষের বাঁশি বাজান রেফারি।
একসময় উরুগুয়ের জার্সি গায়ে খেলেছেন দিয়োগো ফোরলান, লুইস সুয়ারেজ, এডিনসন কাভানির মতো খেলোয়াড়েরা। কিন্তু, উরুগুয়ের সেই আক্রমণভাগের দাপট বর্তমানে অনেকটাই ফিকে হয়ে এসেছে। মাঠে খেলার দাপটও ফিকে হয়েছে। পরপর দু’বার গ্রুপ পর্ব থেকে বিদায় ধাক্কা দেবে তাদের ফুটবল প্রশাসন কে। নিজেদের দেশের ফুটবলের এই পরিণতি কোনওভাবেই মেনে নিতে পারবেন না ফোরলান, কাভানিরা।
অপরদিকে, উরুগুয়ের দুঃস্বপ্নের দিনেই বিশ্বকাপের মঞ্চে ইতিহাস গড়ল কাবো ভার্দে। শনিবার একই সময়ে ভোজিনহার টিম আটকে দিল সৌদি আরব কে। ম্যাচ শেষ হয়েছে গোলশূন্যভাবে। তাদের গোলকিপার ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডে। এবার, স্পেন ও উরুগুয়ের মতো হেভিওয়েট টিমের মধ্যে থেকেও গ্রুপ পর্ব দ্বিতীয় স্থানে শেষ করল তাঁরা। উল্লেখ্য, এই দুই দলকেই আটকে দিয়েছে কাবো ভার্দে। তিনটি ম্যাচের তিনটিতেই ড্র করে তিন পয়েন্ট নিয়ে পরবর্তী রাউন্ডের যোগ্যতা অর্জন করেছে আফ্রিকার দ্বীপ রাষ্ট্রটি। তাদের জন্য এই মুহূর্ত ঐতিহাসিক। অপরদিকে, গ্রুপ পর্বের দুটি ম্যাচ ড্র করলেও, স্পেনের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় ঘটল উরুগুয়ের। একেই বলে, কারুর পৌষ মাস তো কারুর সর্বনাশ।
.jpeg)
