Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 02/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Unite8 Sports: বিশ্বকাপ ফুটবলের জন্য চালু নতুন চ্যানেল! আপনার টিভিতে রয়েছে তো?

Loading... খেলা
Unite8 Sports: বিশ্বকাপ ফুটবলের জন্য চালু নতুন চ্যানেল! আপনার টিভিতে রয়েছে তো?
#Sports News #Unite8 Sports News #ZEEL #FIFA World Cup #FIFA #World Cup News #সংবাদ #ফুটবল বিশ্বকাপ #ফুটবল খেলা #ফিফা বিশ্বকাপ সম্প্রচার

তথাগত ঘোষ: কয়েকদিন আগেই ফিফা ফুটবল বিশ্বকাপের সত্ত্ব কিনে বড় চমক দিয়েছিল জি এন্টারটেনমেন্ট এন্টারপ্রাইজেস লিমিটেড বা ZEEL । দেশে আসন্ন FIFA World Cup 2026 সম্প্রচার করবে এই সংস্থাটিই। সেই উদ্দেশ্যেই এবার নিজেদের স্পোর্টস বিভাগের নতুন চ্যানেলের সম্প্রচার চালু করল কোম্পানিটি। একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, ZEEL –এর পক্ষ থেকে এটির Unite8 Sports টেলিভিশন নেটওয়ার্ক ‘লাইভ’ করে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় তথ্যও সম্প্রচার মন্ত্রকের কাছ থেকে প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার পর কোম্পানিটি এই পদক্ষেপ গ্রহণ করেছে। বিশেষজ্ঞ মহলের একাংশের মতে, ক্রীড়া সম্প্রচার বিভাগে এটি কোম্পানিটির জন্য একটি বড় মাইলফলক হয়ে উঠেছে। 


সূত্রের খবর, সম্প্রচারকারী সংস্থাটির তরফে জানানো হয়েছে এটি মোট চারটি চ্যানেল আজ থেকে পরিষেবা চালু করেছে। এই চ্যানেলগুলি হল Unite8 Sports1, Unite8 Sports 1 HD, Unite 8 Sports 2 এবং Unite 8 Sports 2 HD । ইতিমধ্যেই দেশজুড়ে ৫০০ –এরও অধিক কেবল ও সম্প্রচারকারী প্ল্যাটফর্মে চ্যানেলগুলি সক্রিয় হয়ে উঠেছে। এর মধ্যে Dish TV, Tata Play, Airtel, Sun Direct এবং Siti Networks অন্তর্ভুক্ত রয়েছে। 

এই চ্যানেলগুলির নেটওয়ার্ক জুড়ে ফুটবল, ক্রিকেট, কবাডি, ব্যাডমিন্টন, রেসলিং, বক্সিং ও কম্ব্যাট স্পোর্টস সহ আরও বিভিন্ন ধরনের খেলা দেখানো হবে। কোম্পানিটির তরফে প্রদান করা তথ্য অনুসারে, Unite8 Sports –এর লক্ষ্য হল দেশজুড়ে ক্রীড়াপ্রেমীদের কাছে একটি নির্দিষ্ট প্ল্যাটফর্মের মাধ্যমে বিভিন্ন আকর্ষণীয় খেলার মুহূর্ত তুলে ধরা।  

কোম্পানিটির নতুন স্পোর্টস চ্যানেলগুলির প্রসঙ্গে ZEEL –এর অধীনস্থ Unite8 Sports –এর চিফ বিজনেস অফিসার (CBO) Bavesh Janavlekar জানিয়েছেন, ‘Unite8 Sports –এর মাধ্যমে আমরা একটি চমকপ্রদ নতুন উদ্যোগ গ্রহণ করেছি যেটি ভারতীয় ক্রীড়াপ্রেমীদের পছন্দসই হতে চলেছে। এটি এমন একটি প্ল্যাটফর্ম যেটি দেশজুড়ে উচ্চমানের ও সহজলোভ্য স্পোর্টিং ইভেন্টগুলি দর্শকদের কাছে তুলে ধরবে। এই চ্যানেগুলিকে এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে সকলেই খেলার আনন্দ উপভোগ করতে পারেন। আমরা আমাদের চ্যানেলগুলিতে আসন্ন ফিফা ইভেন্টগুলি সম্প্রচার করতে প্রস্তুত। দেশজুড়ে ক্রীড়াপ্রেমীদের আকর্ষণীয় অভিজ্ঞতা প্রদান করা হবে।‘

সর্বশেষ আপডেট: