Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

ADD
Date: 23/03/2026 E-Paper

Vaibhav Suryavanshi: বোলারদের ত্রাস! আসন্ন IPL -এ কী লক্ষ্য বৈভবের?

Loading... খেলা
Vaibhav Suryavanshi: বোলারদের ত্রাস! আসন্ন IPL -এ কী লক্ষ্য বৈভবের?
#IPL 2026 #IPL News #IPL #IPL Update #Sports News #সংবাদ #বৈভব সূর্যবংশী #ব্যাটসম্যান #রাজস্থান রয়্যালস

দরজায় কড়া নাড়ছে আইপিএল। এই বছরের আইপিএলে নজর থাকতে চলেছে একাধিক যুব প্রতিভার উপর। বিশেষজ্ঞ মহলের একাংশের মতে, আসন্ন আইপিএলের মরশুমে দুর্দান্ত পারফর্ম্যান্সে চমক দিতে পারেন কয়েকজন যুব খেলোয়াড়। এর মধ্যে অন্যতম একজন হচ্ছেন বৈভব। যার ঝোড়ো ব্যাটিং ইতিমধ্যেই দেশজুড়ে বিপুল সংখ্যার ক্রিকেটপ্রেমীর মন জয় করে নিয়েছে। কথা হচ্ছে অনুর্ধ ১৯ ক্রিকেটে সাড়া জাগানো ব্যাটার বৈভব সূর্যবংশীয় সম্পর্কে। তবে, এটিই বৈভবের প্রথম আইপিএল সিজন নয়। ইতিমধ্যেই একটি মরশুম খেলা হয়ে গিয়েছে তাঁর। সেই সিজনেই বড় বড় বোলারদের বলে বলে ছয় হাঁকিয়েছেন ভারতের এই যুব প্রতিভা। 

{link}
আইপিএলে রাজস্থান রয়্যালস দলের সদস্য তিনি। ইতিমধ্যেই ওপেনার হিসাবে দলে জায়গা করে নিয়েছেন বৈভব। গত সিজিনে ৭ ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছিল ২৫২ রান। কিন্তু এবার সম্পূর্ণ সিজন জুড়ে কত রান করতে পারেন তিনি? সম্প্রতি একটি সংবাদ সংস্থার তরফে তাঁকে এই প্রশ্ন করা হয়। এই প্রশ্নের উত্তরে হাসতে হাসতে বৈভব বলে - ২০০০, ৩০০০ হতে পারে। কার্যত আকাশছোঁয়া লক্ষ্য স্থির করেছেন এই যুব প্রতিভা। 

{link}
এই উত্তর সম্পূর্ণ অসম্ভব না হলেও একরকম অসম্ভবই বটে। কারণ এই রানের পাহাড় নেহাত বিরাট শৈলচূড়ার থেকে কম নয়। কিন্তু, হঠাৎ কেন এই ধরনের মন্তব্য? বৈভব এর ব্যাখা দিয়ে বলেন, ‘এভাবে প্রশ্ন করলে কি করে উত্তর দেবো। এভাবে টার্গেট বেঁধে দেওয়া যায়? দলের যতটা প্রয়োজন সবটা দেওয়ার আপ্রাণ চেষ্টা করবো।‘ অর্থাৎ, স্পষ্টভাবেই নিজের ব্যক্তিগত মাইলফলকের পরিবর্তে দলের পারফর্ম্যান্সের উপরেই জোর দিতে চাইছেন দেশের যুব প্রতিভা।

 {link}
চলতি বছরে আইপিএলের অন্যতম সেরা আকর্ষণ হতে চলেছেন বৈভব। যদিও শেষ প্রশ্নটি ছাড়াও আরো একাধিক প্রশ্নের মুখোমুখি হতে হয় বৈভবকে। এক সাংবাদিক বলেন, "এবার IPL এ তোমার লক্ষ্য কী? কত রান করতে চাও? ওরেঞ্জ কাপ জেতার জন্য  কি পরিকল্পনা রয়েছে?" হাসতে হাসতে বৈভব ওই প্রশ্নের উত্তরে বলেন - দু'তিন হাজার। যা শুনে হেসে ওঠেন সকলেই। সদ্য চেন্নাই থেকে রাজস্থানে যোগ দিয়েছেন জাদেজা। জানা গিয়েছে জাদেজা সব সময় চান, বৈভবকে লোকের সামনে থেকে দূরে রাখতে। সাংবাদিকদের থেকে দূরে রাখতে। নিজের খেলায় মনোনিবেশ করাতে। বৈভবের একের পর এক রেকর্ড বিশ্বের বলারদের কাছে ত্রাস হয়ে উঠেছে।
{ads}

সর্বশেষ আপডেট: