Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Vaibhav Suryavanshi: ২২ গজে বিপুল দাপট দেখিয়েছেন! এবার বৈভবের লড়াই পেন-খাতা নিয়ে

Loading... খেলা
Vaibhav Suryavanshi: ২২ গজে বিপুল দাপট দেখিয়েছেন! এবার বৈভবের লড়াই পেন-খাতা নিয়ে
#vaibhav suryavanshi news #indian cricket team #Cricket #sports news #bengali news. cricket update #বৈভব সূর্যবংশী #খেলা #ক্রিকেট খেলা

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: ভারতের বিস্ময় বালক বৈভব। ক্রিকেটে ও জাদু দেখায়। অনুর্দ্ধ ১৯ বিশ্বকপে ভারতের সাফল্যর অন্যতম স্তম্ভ ছিল এই নাবালক বৈভব। এবার সামনেই তার বড় পরীক্ষা। দশম শ্রেণির বোর্ডের পরীক্ষা। ক্রিকেটের বাইশ গজ থেকে সরাসরি পরীক্ষার খাতায়, এ যেন এক নতুন ইনিংসের শুরু। ক্রিকেট মাঠে ব্যাট হাতে যাকে দেখে অভ্যস্ত সবাই, সেই বৈভব এখন ডুবে রয়েছে বই-খাতার জগতে। সমস্তিপুরের পোদার আন্তর্জাতিক স্কুলের প্রিন্সিপাল নীল কিশোর জানিয়েছেন, বৈভবের জন্য কোনও বিশেষ সুবিধা রাখা হবে না। অন্য সব পরীক্ষার্থীর মতো তাকেও নিয়ম মেনে পরীক্ষায় অংশ নিতে হবে। যদিও স্বাভাবিকভাবেই স্কুলের শিক্ষক, ছাত্রছাত্রী এবং অভিভাবকদের মধ্যে তাকে ঘিরে আলাদা উন্মাদনা রয়েছে।

{link}

 প্রিন্সিপাল নীল কিশোর বলেন, “আমাদের স্কুল থেকেই বৈভব দশম শ্রেণির বোর্ড পরীক্ষা দেবে। ও ইতিমধ্যেই অ্যাডমিট কার্ড পেয়ে গিয়েছে। সবাই ওকে দেখার জন্য উৎসাহী। কিন্তু আমাদের কাছে ও প্রথমত একজন ছাত্র। এটা পড়াশোনার পিচ, ক্রিকেটের পিচ নয়। আমরা শুধু নিশ্চিত করব, পরীক্ষার সময় কোনও অসুবিধা যেন না হয়। ১৭ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হবে, সেই অনুযায়ী নিরাপত্তা ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।” সম্প্রতি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে বৈভবের ব্যাট থেকেই এসেছে অবিশ্বাস্য ইনিংস— মাত্র ৮০ বলে ১৭৫ রান। সেঞ্চুরি পূর্ণ করে ফেলেছিল ৫৫ বলেই। সেই ইনিংসের সুবাদে একাধিক নজির গড়েছে সে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে সর্বোচ্চ রান, দ্রুততম সেঞ্চুরি, টুর্নামেন্টে সর্বাধিক ছক্কা এবং অনূর্ধ্ব-১৯ একদিনের ক্রিকেটে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড এখন তার দখলে। এখন দেখার বই-খাতার জগতে বৈভব কতটা ছক্কা হাকাতে পারে।

সর্বশেষ আপডেট: