Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 16/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Vozinha: ক্লাব ফুটবল পর্তুগালের সেকেন্ড ডিভিশনে! জানুন কাবো ভার্দের বছর চল্লিশের গোলকিপারের কাহিনী

Loading... খেলা
Vozinha: ক্লাব ফুটবল পর্তুগালের সেকেন্ড ডিভিশনে! জানুন কাবো ভার্দের বছর চল্লিশের গোলকিপারের কাহিনী
#Who is Vozinha #Spain vs Cabo Verde #Cabo Verde Goalkeeper #Sports #Football #সংবাদ #খেলা #কাবো ভার্দে গোলকিপার #খেলার খবর

তথাগত ঘোষ, শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: সোমবার রাতে বিশ্বকাপে নিজেদের অভিযান শুরু করল স্পেন। বর্তমানে Spain –এর ওয়ার্ল্ড র্যা ঙ্কিং ২। এছাড়াও, এই মুহূর্তে ইউরো চ্যাম্পিয়ান স্পেনের টিম। সেই কারণেই ২০২৬ –এর ফুটবল বিশ্বকাপে অন্যতম হেভিওয়েট দল হিসাবে উঠে এসেছে স্পেনের নাম। কিন্তু, এতো দাপট ও শক্তিশালী প্লেয়ারদের উপস্থিতি সত্ত্বেও, বিশ্বকাপের প্রথম ম্যাচে কাবো ভার্দের কাছে আটকে গেল স্পেন। কয়েকজন খ্যাতিবিহীন, বিশ্বমঞ্চে সেইভাবে পরিচিতি না থাকা ফুটবলার ও তাদের সঙ্গে থাকা বুড়ো গোলকিপারের হার না মানা মনোভাবের সামনে কার্যত মাথা-নত করতে হল স্পেন কে। 


এদিন ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন কাবো ভার্দের গোলকিপার Vozinha । সম্পূর্ণ ম্যাচ জুড়ে অনবদ্য পারফর্ম করেছেন তিনি। করেছেন সাতটি অবিশ্বাস্য সেভ। সেই পারফর্ম্যান্সের সৌজন্যেই তুলে নিয়েছেন ম্যাচের সেরার পুরস্কার। কিন্তু, চমকপ্রদ বিষয় হল বর্তমানে কাবো ভার্দের গোলকিপারের বয়স চল্লিশ। ফুটবল মাঠে এই বয়সের খেলোয়াড়কে ‘বুড়ো’ আখ্যা দেওয়ায় অস্বাভাবিকতা কিছু নেই। কয়েকজন ব্যতিক্রমী প্রতিভা ছাড়া প্রায় সকলে ফুটবলারই এই বয়সে অবসর জীবনযাপন করেন। কারণ, এই বয়সে ফিটনেস ধরে রাখা অত্যন্ত কঠিন। সেটাই করে দেখিয়েছেন ভোজিনা। বর্তমানে সম্পূর্ণ ক্রীড়া বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দু তিনি। 


তাঁর আসল নাম জোসিমার জোসে এভোরা ডিয়াস। তবে, ভোজিনা হিসাবেই পরিচিত তিনি। বর্তমানে ক্লাব ফুটবল খেলেন পর্তুগালের দ্বিতীয় ডিভিশনের ক্লাব চ্যাভেস (Chaves) -এর হয়ে। বিশ্বকাপের মঞ্চে নজরকাড়া পারফর্ম্যান্সের পর যখন প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা দেশের এক পয়েন্ট  নিশ্চিত হল, তারপরেই আবেগপ্রবণ হয়ে পড়েন অভিজ্ঞ গোলরক্ষক। বাঁধ মানেনি চোখের জল। কিন্তু, তারপর তাঁর জন্য অপেক্ষা করছিল আরও চমক। ম্যাচের সেরা নির্বাচিত হন তিনি। 


এই ম্যাচের আগে ট্রান্সফারমার্কেটে তাঁর মূল্য ছিল ৪০.০০০ ইউরো। ম্যান অফ দ্য ম্যাচ পারফর্ম্যান্সের পর তা বেড়ে 50.000 ইউরো হয়ে গিয়েছে। ম্যাচ শুরু হওয়ার আগে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ারের সংখ্যা ছিল ৩০০০ । ম্যাচ শেষে পর মাত্র তিন ঘন্টার মধ্যে তা ১.৭ মিলিয়নে পৌঁছে গিয়েছে। ফুটবল মাত্র কয়েক মুহূর্তে জীবনের দিশা বদলে দিতে পারে। 
 

সর্বশেষ আপডেট: