Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 09/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

World Cup: মেসি ম্যাজিক থেকে রোনাল্ডোর দাপট! ২৬ -র বিশ্বকাপ একাধিক ফুটবলারের কাছে শেষের কবিতা

Loading... খেলা
World Cup: মেসি ম্যাজিক থেকে রোনাল্ডোর দাপট! ২৬ -র বিশ্বকাপ একাধিক ফুটবলারের কাছে শেষের কবিতা
#FIFA Football World Cup #Lionel Messi #Cristiano Ronaldo #Lionel Messi #Manuel Neuer #Neymar Jr #ফুটবল #ফিফা বিশ্বকাপ #খেলা খবর #ফুটবল খবর #রোনাল্ডো #মেসি

তথাগত ঘোষ: চার বছরের অপেক্ষার অবসান। কয়েকদিন পরেই বসতে চলেছে বিশ্বকাপ ফুটবলের আসর। আসন্ন ফুটবল বিশ্বকাপ কে নিয়ে ইতিমধ্যেই তুঙ্গে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। তবে, এই ফুটবল বিশ্বকাপ অনেক ফুটবলপ্রেমীর কাছেই অত্যন্ত আবেগের হতে চলেছে। কারণ বর্তমান প্রজন্মের ফুটবলপ্রেমীরা যে সমস্ত ফুটবলারদের খেলা দেখে মুগ্ধ হয়েছেন... রাতের পর রাত জেগে যাদের খেলা দেখেছেন, তাদের অধিকাংশের জন্যই এটি শেষ বিশ্বকাপ হতে চলেছে। এবারই হয়ত ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ –এ শেষবারের মতো দেখা যাবে মেসি ম্যাজিক, নেইমারের চোখ ধাঁধানো স্কিল বা রোনাল্ডোর ‘সিউ’ সেলিব্রেশন। ২০২৬ –এর বিশ্বকাপের মঞ্চ কোন খেলোয়াড়দের জন্য ‘ওয়ান লাস্ট ড্যান্স’ হতে চলেছে? দেখে নিন-

 
লিওনেল মেসি: এই তালিকায় নিঃসন্দেহে প্রথম নাম লিওনেল আন্দ্রেস মেসি (Lionel Messi)। ২০২২ -এর কাতার বিশ্বকাপেই শঙ্কা দেখা দিয়েছিল যে, সেটিই মেসির শেষ বিশ্বকাপ হতে চলেছে। মেসিও তেমনই ইঙ্গিত দিয়েছিলেন। কাতার বিশ্বকাপ আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ অধ্যায় হয়ে উঠেছে। মারাদোনার পর বিশ্বকাপের ট্রফি হাতে উঠেছে লিওনেল মেসির হাতে। নিজের দেশের ফুটবল জার্সিতে তৃতীয় তারা অন্তর্ভুক্ত করেছেন তিনি। তবে, ৩৮ বছর বয়সী মেসির হয়ত এটাই শেষ বিশ্বকাপ। ইতিমধ্যেই ক্লাব ফুটবলেও ইউরোপকে বিদায় জানিয়েছেন তিনি। খেলছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামি ক্লাবে। সেই কারণেই অনেকের ধারণা, বিশ্বকাপে মেসি ম্যাজিক হয়ত এটাই শেষবার। 


ক্রিস্টিয়ানো রোনাল্ডো: বিশ্বকাপের মঞ্চে ফুটবল ভক্তদের দুর্দান্ত সমস্ত মুহূর্ত উপহার দিয়েছেন রোনাল্ডো। তবে, পর্তুগালের হয়ে নেশনস লিগ এবং ইউরো কাপের ট্রফি হাতে তুললেও বিশ্বকাপ Cristiano Ronaldo -র কাছ আজও অধরা। ৪১ বছর বয়সী রোলান্ডোর কাছেও হয়ত এটা তাঁর স্বপ্নপূরণের শেষ সুযোগ। এবারে বিশ্বকাপে যথেষ্ট শক্তিশালী দল পর্তুগালের। ট্রফি পাওয়ার অন্যতম প্রধান দাবিদার রোনাল্ডোর দল। তবে, বিশ্বকাপের মঞ্চে রোনাল্ডোর পারফর্ম্যান্স দেখতে পাওয়ার সুযোগ হয়ত এটাই শেষবার। 


নেইমার জুনিয়ার: নিজের অসামান্য স্কিলের জন্য গোটা ফুটবল জগতে সাড়া ফেলে দিয়েছিলেন ব্রাজিলের এই দুরন্ত প্রতিভা। এই যুগে রোনাল্ডো, মেসির পর তৃতীয় শ্রেষ্ঠ খেলোয়াড় হিসাবে যার নাম উঠে এসেছে তিনি নিঃসন্দেহে Neymar Jr । তাঁর পরণে থাকা ব্রাজিলের জার্সিতে পাঁচটি তারা থাকলেও, খেলোয়াড় হিসাবে বিশ্বকাপ হাতে ওঠেনি নেইমারের। চোটের কারণে শেষ কয়েক বছর খুব একটা ভালো কাটেনি ব্রাজিলের স্ট্রাইকারের। বর্তমানে নেইমারও ইউরোপ থেকে বিদায় নিয়েছেন। খেলছেন ব্রাজিলের ক্লাব স্যান্টোসে। বর্তমানেও নেইমারের শরীরে চোট রয়েছে বলে খবর। তবে, তাঁকে রেখেই দল সাজিয়েছেন কোচ আন্সেলত্তি। বিশ্বকাপের মঞ্চে নেইমারের জাদুও সম্ভবত এটাই শেষবার। 


ম্যানুয়েল নয়ার: এখনও ইউরোপের মাঠে বুড়ো হাড়ে ভেল্কি দেখাচ্ছেন জার্মানির তেকাঠির রক্ষক। ২০১৪ সালে জার্মানির বিশ্বকাপ জয়ী টিমের গোলরক্ষক ছিলেন তিনি। কয়েকদিন আগেই বায়ার্নের সঙ্গে শেষ করেছেন একটি দুর্দান্ত সেশন। এবারেও জার্মানির দলে প্রথম গোলকিপার হিসাবে জায়গা তৈরি করে নিয়েছেন Manuel Neuer । এটাও চল্লিশ বছর বয়সী জার্মান গোলরক্ষকের জন্য শেষ বিশ্বকাপ হতে চলেছে বলে ধারণা করছে ফুটবল বিশ্ব। 


লুকা মদ্রিচ: নিজের দেশ কে বিশ্বকাপের ফাইনালে তুলেছিলেন। গতবারেও Luka Modrić -এর নেতৃত্বে ব্রাজিলকে হারিয়ে সেমিফাইনাল খেলেছে ক্রোয়েশিয়া। ব্যালন ডি ওর জয়ীও হয়েছেন লুকা মদ্রিচ। ক্রোয়েশিয়ার কিংবদন্তি ফুটবলারের জন্যও এটি সম্ভবত শেষ বিশ্বকাপ হতে চলেছে।  

সর্বশেষ আপডেট: