Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

'১০০ শতাংশ আশাবাদী আমরা জিতবই'- ভোটদানের পর আত্মবিশ্বাসী ত্রিপুরার মুখ্যমন্ত্রী

Loading... রাজ্য
'১০০  শতাংশ আশাবাদী আমরা জিতবই'- ভোটদানের পর আত্মবিশ্বাসী ত্রিপুরার মুখ্যমন্ত্রী
#news #Tripura #CM #BJP #election #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, ত্রিপুরা: বৃহস্পতিবার ত্রিপুরায় হাইভোল্টেজ বিধানসভা নির্বাচন। সেই নির্বাচন ঘিরে সকাল থেকে রাজনৈতিক উত্তাপের পারদ চড়েছে থার্মোমিটারের শীর্ষে। তার মাঝেই জয়ের ব্যাপারে অনেকটাই আত্মবিশ্বাসী দেখালো ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে। বৃহস্পতিবার আগরতলা তুলসীবতী বালিকা বিদ্যালয়ে ভোটারদের সঙ্গে সাড়িবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন আগরতলা ৮ নং টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী তথা ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বেশ খোশমেজাজেই দেখা গেল তাকে।

{link}
ভোট দিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন, নির্ভয়ে সকল গণদেবতারা যাতে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন। বিরোধী দলের সকল কর্মী, সমর্থকদের কাছে তিনি আহ্বান রাখলেন সুষ্টু ও শান্তিপূর্ণ ভোটদানে সকলে যাতে সহযোগিতা করেন। ত্রিপুরায় গত ৫ বছরে বিজেপি সরকারের শাসনে ত্রিপুরায় যে উন্নয়ন হয়েছে ২০২৩ সালে ত্রিপুরায় ফের  বিজেপি সরকার পুনঃ প্রতিষ্ঠিত হলে সে উন্নয়নের ধারা একইভাবে জাড়ি থাকবে বলে জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এখন দেখার ত্রিপুরাবাসী তার এই বিশ্বাস অটুট রাখে কি না। 

সর্বশেষ আপডেট: