Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

দশ চাকা ডাম্পার ও বাইকের মুখোমুখি সংঘর্ষে, মৃত ২ আরোহী

Loading... রাজ্য
দশ চাকা ডাম্পার ও বাইকের মুখোমুখি সংঘর্ষে, মৃত ২ আরোহী
#West Burdwan #West Bengal #News #Accident #Pandaveshwar #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান: দশ চাকা ডাম্পার ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ২ আরোহী। পথ অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের। মঙ্গলবার রাত সাড়ে নটা নাগাদ এই ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে খবর। মৃত বাইক আরোহীর নাম নন্দকিশোর ভুইয়া (৪০)। তাঁর ৩ বছরের শিশু কন্যারও মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। মৃত ঐ দুজনের বাড়ি, পাণ্ডবেশ্বর থানার অন্তর্গত গাইঘাটা এলাকায়  বলে জানা গিয়েছে। ঘটনাসূত্র জানা যায় ৩ বছরের শিশু কন্যাকে সঙ্গে নিয়ে বাসন্তী পূজোর মেলা দেখতে যাওয়ার সময় গাইঘাটা মোড়ে সামনে এই দুর্ঘটনা ঘটে। 
{link}
ঘটনাস্থলে মৃত্যু হয় নন্দকিশোর ভূঁইয়া নামের ব্যক্তির। আশঙ্কাজনক অবস্থায় ৩ বছরের শিশু কন্যা কে উদ্ধার করে হাসপাতাল নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হয় বলে জানা গিয়েছে। পুলিশ দেহ  উদ্ধার করে নিয়ে গেলেও পরে ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে এলাকার মানুষজন। পরে পুলিশের আশ্বাসে বিক্ষোভ উঠে যায়। এই দুর্ঘটনায়ে ডাম্পারের ড্রাইভারও আহত হয়েছেন। 

 

সর্বশেষ আপডেট: